Wednesday, May 6, 2026

ভোর থেকে কড়া নিরাপত্তায় গঙ্গার ঘাটগুলিতে চলছে পিতৃ তর্পণ

Date:

Share post:

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। মহালয়ার ভোর থেকে প্রতিবছরই গঙ্গার ঘাটে তর্পণ করতে বিপুল সমাগম ঘটে। এ বছরও তার ব্যতিক্রম নয়। ভোর থেকে হাজারো মানুষ গঙ্গার ঘাটগুলিতে তর্পণ করছেন। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তাই এই তর্পণ উপলক্ষে এবারও ঘাটগুলিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করছে কলকাতা পুলিশ।

ঘাটগুলিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজি’র ডুবরি মোতায়েন রাখা হয়েছে। গঙ্গায় টহলদারি চালাচ্ছে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ। পাশাপাশি মাঝ গঙ্গায় মোতায়ন রাখা হয়েছে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের।

এদিকে, যানজট ঠেকাতে কলকাতা ট্রাফিক পুলিশ যান চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত স্ট্র্যান্ড রোড ও সেন্ট জাজেস গেট রোডে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি। পাশাপাশি বিটি রোড, শোভাবাজার স্ট্রিট, খগেন চ্যাটার্জি রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বি কে পাল অ্যাভিনিউ, কাশীপুর রোড, স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডের মতো রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...