Wednesday, May 6, 2026

ইমরানকে কড়া জবাবে তুলোধনা বঙ্গতনয়ার

Date:

Share post:

ইমরানকে কড়া জবাবে তুলোধনা করলেন ভারতের বিদেশমন্ত্রকের সচিব বিদিশা মৈত্র। পাক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় যে বক্তৃতা রেখেছেন, তাতে ‘পরমাণু অস্ত্র’,‘সাম্প্রদায়িক হিংসা’,‘অস্ত্র তুলে নেওয়ার হুমকি’,‘রক্তগঙ্গা’ এই সমস্ত শব্দ উল্লেখ করেন। ইমরানের বক্তৃতার পর ভারতের বিদেশমন্ত্রকের সচিব বিদিশা মৈত্রের কটাক্ষ,একবিংশ শতাব্দীতে যেন মধ্যযুগীয় বক্তৃতা শোনা গেল ইমরানের কাছ থেকে। কূটনৈতিক বিষয়ে এ ধরনের মন্তব্য প্রত্যাশিত নয়।

রাষ্ট্রসঙ্ঘে বারংবার উস্কানিমূলক মন্তব্য করতে দেখা যায় পাক প্রধানমন্ত্রীকে। পরমাণু অস্ত্রের হুমকি দিয়ে ইমরান বলেন, যদি দুই দেশ চিরাচরিত যুদ্ধে যায়, তা হলে ক্ষতি হবে বিশ্বেরই। ভারতের সঙ্গে লড়তে গেলে তারা জান লড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দেন ইমরান খান। প্রতিবেশী দেশের থেক ৭ গুন ছোটো দেশ পাকিস্তান। মৃত্যুর আগে পর্যন্ত স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাবে পাকিস্তান। কিন্তু কীসের স্বাধীনতা? তা স্পষ্ট নয় ইমরান খানের কথায়।

আরও পড়ুন – সন্ত্রাস রুখতে ঐক্যের ডাক,’সবকা সাথ’ শ্লোগান মোদির মুখে

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...