Tuesday, May 26, 2026

টেস্ট ওপেনার হিসেবে ‘ফ্লপ’ রোহিত

Date:

Share post:

এতদিন রোহিত শর্মাকে একদিনের ফরম্যাটে ও টি-20 ফরম্যাটে ওপেন করতে দেখা গিয়েছে। এমনকি তাঁর ওপেনিংয়ের ওপর ভর করে বহু জয় পেয়েছে ভারত। কিন্তু টেস্টে কখনও ওপেন করতে দেখা যায়নি রোহিতকে। যদিও মিডল অর্ডারে ব্যাট করতেন। তবে সেখানে সফল না হওয়ায় দল থেকে তাঁকে বাদ পড়তে হয়। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করার আগে প্রোটিয়াদের বিরুদ্ধে বোর্ড সভাপতি একাদশের হয়ে তিনদিনের প্র্যাকটিস টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারত। আর সেখানেই টেস্টে ব্যাট হাতে প্রথম ওপেন করেছেন ‘হিটম্যান’।

তবে এই প্র্যাকটিস ম্যাচে ওপেনার হিসেবে মুখ থুবড়ে পড়েছেন রোহিত। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন বল মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে খেলা শুরু হয়নি। শুক্রবার দক্ষিণ আফ্রিকা দিনের শেষে পাঁচ উইকেটে 199 রান করেছিল। আর শনিবার তৃতীয় দিনে ছয় উইকেটে 279 রান তুলে ইনিংস শেষ করে প্রোটিয়ারা। জবাবে বোর্ড সভাপতি একাদশ ব্যাট করতে নেমে মাত্র দুই বল ক্রিজে টিকে থাকেন রোহিত।

আরও পড়ুন – ভেজা পিচে প্র্যাকটিসের ভিডিও পোস্ট সচিনের

আগামী 2 অক্টোবর থেকে বিশাখাপত্তনামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করবে কোহলি ব্রিগেড। তার আগে এটাই একমাত্র সুযোগ ছিল রোহিতের কাছে টেস্টে ওপেনার হিসেবে নিজেকে মানিয়ে নেওয়ার। কিন্তু সেই সুযোগ যথার্থভাবে কাজে লাগাতে পারল না ‘হিটম্যান’। তাহলে কী টেস্টে ওপেনার হিসেবে দেখা যাবে তাঁকে? এখন সেই প্রশ্নটাই উঠছে ক্রিকেটমহলে।

আরও পড়ুন – শনিবার সিএবির বার্ষিক সাধারণ সভা

Related articles

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর...

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...