Friday, June 26, 2026

লোবার কয়লা শিল্পের জটিলতা

Date:

Share post:

ফের জটিলতা লোবার কয়লা শিল্পের। ডিভিসির প্যাকেজ পছন্দ হল না কৃষি জমি রক্ষা কমিটির। বহু টালবাহানার পর চলতি বছরে বীরভূমের দুবরাজপুরের লোবার খোলামুখ কয়লাখনির জট কাটতে শুরু করেছিল। কিন্তু ডিভিসির ঘোষিত প্যাকেজে ফের জটিলতা সৃষ্টি করল। সোমবার, শুরু জেলা প্রশাসন দফতরে বৈঠক হয়। ছিলেন জেলাশাসক মৌমিতা গদারা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক, কৃষিজমি রক্ষা কমিটির সদস্য এবং ডিভিসি-র প্রতিনিধিরা।

ত্রিপাক্ষিক বৈঠকে, লোবার জমির মালিকদের জন্য একটি প্রস্তাবিত প্যাকেজ ঘোষণা করে ডিভিসি। সেখানে বলা হয় প্রতি একর জমি পিছু 14 লক্ষ টাকা করে দেওয়া হবে। তাছাড়া ডিভিসির পক্ষে এখন চাকরি দেওয়া সম্ভব নয়। সে কারণে যতদিন না চাকরি দেওয়া হচ্ছে ততদিন গ্রামবাসীদের 2 হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এছাড়া স্কুল, হাসপাতাল সহ অন্যান্য সবরকম ব্যবস্থা রাখা হবে। কিন্তু জমির দাম এবং ভাতার কথা শুনে হতবাক কৃষিজমি রক্ষা কমিটির সদস্যরা। তাঁদের পাল্টা দাবি, প্রস্তাবিত প্যাকেজ গ্রামের মানুষদের কাছে গিয়ে বোঝানোর জন্য। যদিও বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষি রক্ষা কমিটির সদস্য জয়দীপ মজুমদার ও ফেলারাম ঘোষ জানন, প্যাকেজ পছন্দ হয়নি তাঁদের। পাশাপাশি, ডিভিসির বিরুদ্ধে তাঁরা অভিযোগ করেন, আদৌ ডিভিসি কয়লা খনি করতে চায় কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। অন্যদিকে, জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন,”ডিভিসি একটি প্যাকেজ প্রস্তাব করেছে। সে প্যাকেজ এবং জমির দাম নিয়ে আলোচনা হয়েছে। গ্রাউন্ড লেভেলে কথা না বলে দাম নির্ধারণ করা হয়েছে বলে মনে হচ্ছে। তাই গ্রামবাসীদের সঙ্গে গিয়ে কথা বলার জন্য বলা হয়েছে।” একই কথা বলেছে জমি রক্ষা কমিটির সদস্যরাও।

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...