Tuesday, June 2, 2026

দিল্লি হাইকোর্টে জামিন খারিজ, জেলেই থাকছেন চিদম্বরম

Date:

Share post:

চল্লিশ দিন আগে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। টানা পনেরো দিন সিবিআই হেফাজতে কাটানোর পর গত পঁচিশ দিন ধরে তিহাড় জেলে বন্দি ভারতের প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন খারিজ করল আদালত।

আইএনএক্স মিডিয়ায় বেআইনি বিদেশি বিনিয়োগ ও দুর্নীতি মামলায় অভিযুক্ত কংগ্রেস সাংসদ চিদম্বরম। তাঁর জামিনের বিরোধিতায় সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা বলেন, চিদম্বরম যথেষ্ট প্রভাবশালী ও অর্থবান। জামিন পেলেই তিনি বিদেশে পালাবেন। যদিও এই যুক্তির বিরোধিতা করেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল। শেষ পর্যন্ত হাইকোর্ট জামিন খারিজ করেছে। ফলে 74 বছরের প্রাক্তন মন্ত্রীকে আপাতত তিহাড় জেলেই কাটাতে হবে।

Related articles

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...

দেশে ফিরছেন অভিজিৎ, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লিতে ধর্নার ডাক ‘আরশোলা পার্টি’র

নিট (NEET), সিবিএসই (CBSE) এবং সিইউইটি (CUET)-এর মতো দেশের বড় বড় পরীক্ষাগুলির চরম অব্যবস্থার কারণে ১ কোটিরও বেশি...

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...