Tuesday, June 23, 2026

পুজোর আগেই সুখবর, বাড়ছে বেতন

Date:

Share post:

পুজোর মুখেই পরিবহনের চুক্তিভিত্তিক কর্মী ও জল সাথী প্রকল্পের কর্মীদের বেতন বাড়ানো হল। 2000 টাকা করে বেতন বেড়েছে তাঁদের। বছরে তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হয়েছে। গ্র্যাচুইটি দেওয়া হবে 3 লক্ষ টাকা। চাকরির নিশ্চয়তা 60 বছর বয়স পর্যন্ত। সোমবার, মিলেনিয়াম পার্ক জেটিঘাট থেকে আধুনিক জলযানের উদ্বোধনে গিয়ে এ কথা জানান পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সেপ্টেম্বর মাস থেকেই নতুন বেতন কার্যকর হবে।

আরও পড়ুন – হিন্দি-ক্ষোভে রাশ টানতে তামিলের জয়গান মোদির

জল সাথী প্রকল্পের কর্মীদের স্মার্ট ফোন দেওয়ার কথাও জানান মন্ত্রী। তাঁদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেওয়া হবে। যার ফলে আপৎকালীন অবস্থায় খুব দ্রুত নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারেন তাঁরা। ফেরিঘাটে যাত্রীদের সুরক্ষার জন্য কোনও আপোস করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। অবৈধ ফেরিঘাট পরিষেবা বন্ধে সরকার অভিযান চালাবে বলেও এদিন কড়া বার্তা দেন পরিবহনমন্ত্রী।

সোমবার, ধর্মতলায় 2টি এসি সহ 8 টি এক বগির ট্রামের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। সেখানে পরিবহনের চুক্তিভিত্তিক কর্মীদের নতুন বেতন কাঠামো এবং সুযোগসুবিধের বিষয় ঘোষণা করেন। পাশাপাশি তিনি জানান, রাজ্যে ইলেকট্রিক বাস বেশ জনপ্রিয় হয়েছে। সে কারণে আগামী দিনে আরও বেশি সংখ্যক ইলেকট্রিক বাস চালানোর বিষয়ে সরকার উদ্যোগ নেবে।

আরও পড়ুন – স্বস্তিতেও হাজিরা-কাঁটা রাজীবের

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...