Tuesday, May 19, 2026

তথ্য যাচাইয়ে মমতার রাজ্যই শীর্ষে

Date:

Share post:

ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা শীর্ষে। ভোটার তথ্য যাচাইয়ে শীর্ষস্থান পেল পশ্চিমবঙ্গ। হিসাব বলছে, ১ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অন লাইনে রাজ্যে তথ্য যাচাই করেছেন ১ কোটি ৮৬ লক্ষ মানুষ। অর্থাৎ ২৭%। শতাংশের নিরিখে শীর্ষে মিজোরাম। ৭ লক্ষ মিজোবাসীর মধ্যে ২ লক্ষ ৮১ হাজার রাজ্যবাসী। ত্রিপুরা তৃতীয় স্থানে। তবে এই রাজ্যগুলি ছোট হওয়ায় পশ্চিমবঙ্গ সংখ্যার বিচারে এগিয়ে।

ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টালে অন্য লাইনে তথ্য যাচাই চলছে। সেখানে প্রামাণ্য নথি হিসাবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের তথ্য, প্যান কার্ড, জল-বিদ্যুৎ- টেলিফোন বা সরকারি-আধা সরকারি কর্মীদের যে কোনও একটি পরিচয়পত্র আপলোড করা হচ্ছে। রাজ্যে জেলাগুলির মধ্যে শীর্ষে উত্তর ২৪ পরগণা। তথ্য যাচাই করেছে প্রায় সাড়ে ২৪ লক্ষ। আবার শতাংশের নিরিখে শীর্ষে নদিয়া। এই জেলায় ২৪ লক্ষ ভোটার তথ্য যাচাই করেছেন। জেলার মোট জনসংখ্যার নিরিখে যা ৫৮%।

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...