Friday, June 26, 2026

রাজীবের আগাম জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আর্জি পেশ CBI-এর

Date:

Share post:

রাজীব কুমারের আগাম জামিনের বিরোধিতা করে CBI সুপ্রিম কোর্টে আবেদন করেছে শুক্রবার।
এদিন CBI কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে একটি স্পেশাল লিভ পিটিশন বা SLP জমা দিয়েছে।
সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজীব কুমারের আগাম জামিন যে যুক্তির ভিত্তিতে মঞ্জুর করেছে তা নিয়ে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনি বিভাগ। ডিভিশন বেঞ্চের ওই রায়কেই CBI চ্যালেঞ্জ করেছে। CBI-এর পেশ করা SLP-র শুনানি কবে হবে, তা এখনও স্থির হয়নি। তবে CBI এই শুনানি দ্রুত করার আবেদন জানিয়েছে।

CBI-এর বক্তব্য,
■ হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী।
■ সারদা-সহ চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্ত CBI করছে শীর্ষ আদালতের নির্দেশেই।
■ কলকাতা হাইকোর্ট বলেছে, রাজীব কুমারকে গ্রেফতার বা হেফাজতে নিয়ে জেরা করার প্রয়োজন নেই।

■ এই নির্দেশের ফলে এক তরফা বাড়তি সুযোগ পেয়ে যাচ্ছে রাজীব কুমার। অথচ CBI-এর তদন্ত প্রক্রিয়াই এর ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে।
■ সুপ্রিম কোর্টও এক সময়ে রাজীবের গ্রেফতারির বিরুদ্ধে রক্ষাকবচ দিয়েছিল।

■ কিন্তু পরে CBI প্রধান বিচারপতির বেঞ্চে মুখ বন্ধ খামে রাজীবের বিরুদ্ধে পাওয়া সমস্ত তথ্য-প্রমাণ তুলে দেয়।

■ সেই তথ্য-প্রমাণ দেখে স্বয়ং প্রধান বিচারপতিই ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছিলেন।

■ এর পরেই CBI-এর আবেদনের ভিত্তিতে আইনি রক্ষাকবচ প্রত্যাহার করা হয় রাজীবের।

■ শীর্ষ আদালত রাজীব কুমারকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিলেও, বারে বারে জেরার জন্য পাঠানো নোটিস রাজীব কুমার উপেক্ষা করে গিয়েছেন।

■ রাজীব আদৌ CBI-কে সহযোগিতা করেননি।

■ রাজীব কুমার একাধিক বার সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করেছেন।

■ এই সব কথাই CBI হাইকোর্টে বলেছে।
তার পরেও হাইকোর্ট রাজীবের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে কার্যত রাজীবকে আইনি রক্ষাকবচ দিয়েছে।

■ ফলে তদন্ত বিঘ্নিত হচ্ছে।

■ হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের যে রায়ে CBI-কে চিটফাণ্ড কাণ্ডের তদন্ত করতে বলে হয়েছে, তার বিরোধী।

ওদিকে, রাজীবকে হাতে পেতে রোজভ্যালি মামলায় নজর দিতে CBI বাধ্য হচ্ছে। তদন্তকারীদের দাবি, CBI শীর্ষ আদালতে বলবে, তারা রোজভ্যালি তদন্তেও নজর দিচ্ছে। কারণ ওই মামলার তদন্তেও রাজীব কুমারের নাম উঠে এসেছে। তাঁকে ইতিমধ্যেই দু’বার ওই মামলায় তলব করা হয়েছে। যদিও সেই নোটিস পেয়ে এক বারও তিনি CBI দফতরে হাজিরা দেননি। ফলে ওই মামলাতেও রাজীবকে তদন্তে অসহযোগিতার অভিযোগে হেফাজতে নেওয়ার পথে CBI-এর কোনও বাধা নেই।
সূত্রের খবর, রাজীবকে হেফাজতে পেতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই কারণে এক দিকে এক দিকে রোজভ্যালি, অন্য দিকে সুপ্রিম কোর্টে আগাম জামিনের বিরোধিতা করে রাজ্যের গোয়েন্দা প্রধান-কে সাঁড়াশি আক্রমণের মুখে CBI ফেলতে চাইছে। CBI আইনজীবীদের বক্তব্য, শীর্ষ আদালতের আগের একাধিক রায় এবং নিম্ন আদালতে বিচারক রাজীবের আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়ে যে রায় দিয়েছিল, সেসবই এবার আইনি লড়াইয়ে CBI-এর গুরুত্বপূর্ণ হাতিয়ার হবে। নিম্ন আদালতের রায়ে বিচারক তো জানিয়েইছিলেন, রাজীব কুমারকে অবিলম্বে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন হলে, CBI তা করতে পারে।

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...