Wednesday, March 18, 2026

সেনাকর্মীদের প্রতি আরও দরাজ মোদি সরকার

Date:

Share post:

দেশের নিরাপত্তার ভার তাঁদের ওপর। সীমান্তে অতন্দ্র পাহারা দেন কেউ। কেউবা দেশেল মধ্যে শত্রুর সঙ্গে লড়াই করেন। প্রাকৃতিক বিপর্যয়ও তাঁদের পাশে পান দেশবাসী। সেই কারণে ভারতীয় সেনাদের প্রতি আরও দরাজ কেন্দ্রীয় সরকার। দেশের জন্য লড়ায়ে নিহত বা আহত সেনা কর্মীদের ক্ষতিপূরণের পরিমাণ চার গুণ বাড়িয়ে দেওয়া হল। এই প্রস্তাব ছিল দীর্ঘদিনের। শনিবার তাতে সিলমোহর পড়েছে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সিদ্ধান্ত অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে কোনও সেনা আহত হলে তিনি এবং কেউ শহিদ হলে তাঁর নিকট আত্মীয় 8 লক্ষ টাকা সরকারি অনুদান পাবেন। এতদিন কোন সেনা কর্মী আহত হলে বা 60 শতাংশের বেশি কর্মক্ষমতা হারালে তাঁকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হত। একই অর্থ পেত যুদ্ধে নিহত সেনাকর্মীর পরিবার। এই অনুদানের পরিমাণ বাড়ানোর জন্য বারবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে ভারতীয় সেনা। এবার তাদের দীর্ঘদিনের আবেদনে সাড়া দিয়ে সিদ্ধান্ত নিল মোদি সরকার।

spot_img

Related articles

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০...

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...