Wednesday, April 22, 2026

পরিবহের হাতে নতুন প্রাণের সঞ্চার

Date:

Share post:

অভিযোগ ছিল চিকিৎসার গাফিলতিতে বৃদ্ধের মৃত্যুর। রোগীর পরিবারের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এনআরএস হাসপাতাল। জখম হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। মাথায় পড়েছিল ইটের আঘাত। ফুটো হয়ে গিয়েছিল করোটি। তারপর সেই ঢেউ আছড়ে পড়েছিল কলকাতা পেরিয়ে রাজ্য তথা দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কর্মবিরতি করেছিলেন জুনিয়ার ডাক্তাররা। তবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে পরিবহ মুখোপাধ্যায় কিন্তু ভোলেননি নিজের ধর্ম; রোগীর চিকিৎসা। তার প্রমাণ মিলল দুর্গাপুজোর শুরুতে পঞ্চমীর দিন। সেদিনই পরিবহের হাত ধরে পৃথিবীর আলো দেখলো এক প্রাণ। সিজার করে সন্তানের জন্ম দিলেন সেই চিকিৎসক যাঁদের বিরুদ্ধে একদিন চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছিল। প্রমাণ হল প্রাণের সঞ্চার করতে, জীবনকে রক্ষা করতেই তাঁরা ব্রতী।

সত্যি সে রাতে জুনিয়র ডাক্তারদের কতটা দোষ ছিল, আদৌ ছিল কি না? তা তদন্ত সাপেক্ষ। কিন্তু প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন জীবনকে পৃথিবীর আলো দেখিয়ে পরিবহ প্রমাণ করলেন তাঁরা পিছু হটতে আসেননি। নিজের লক্ষ্যে স্থির থেকে সেবায় ব্রতী হতেই তাঁরা ইচ্ছুক।

Related articles

ফায়ার স্টেশন থেকে পোর্টের জমি পুনরুদ্ধার! বড়বাজারের ভোলবদলের কথা মনে করিয়ে দিলেন নেত্রী

বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা বড়বাজারের জমি পুনরুদ্ধার থেকে ব্যবসায়ীদের জন্য কমিটি— তৃণমূল জমানায় বড়বাজার এলাকায় উন্নয়নের জোয়ার। মঙ্গলবার...

ড্রাই ডে করল কে? কমিশনের প্রশাসন আর সিইও-র দায় ঠেলাঠেলি!

রাজ্যের প্রশাসনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। অথচ কমিশনের নির্দেশ ছাড়া না কি কাজ করছে আবগারি দফতর! রাজ্যে...

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...

তৃণমূল নেত্রীকে কমিশনের নিষেধাজ্ঞা! পতাকা-প্রতীক ছাড়াই আড্ডা মমতার

কখনও হেলিকপ্টার উড়তে বাধা। কখনও সভা করতেই অনুমতি নেই। বাংলার মুখ্যমন্ত্রীর জন্য হরেক নিয়ম লাগু করার জন্যই নির্বাচন...