Thursday, May 7, 2026

মহাষ্টমী breaking: সঙ্কটে বন্ধ মৃতদেহের ঠিকানা “পিস হাভেন”; প্রমোটারের থাবা?

Date:

Share post:

মৃতদেহ সংরক্ষণের অন্যতম নির্ভরযোগ্য জায়গা “পিস হাভেন” গভীর সঙ্কটে। আপাতত বন্ধ। এটি পুরোপুরি বন্ধ হয়ে বহুতল নির্মাণের জল্পনা ঘুরছে।

মধ্য কলকাতায় মৃতদেহ রাখার মূলত দুটি জায়গা। বৌবাজার থানার পাশে মাডেইরা। আর রফি আমেদ কিদোয়াই রোডে পিস হাভেন। যাঁদের মৃতদেহ দুএকদিন রাখতে হয়, সেই পরিবারগুলির নির্ভরযোগ্য কেন্দ্র। এতে একাধিক দেহ রাখার ব্যবস্থা আছে। সাধারণ মানুষ থেকে ভিআইপি, অনেকেই মৃত্যুর পর এখানে বিশ্রাম নিয়েছেন। কারুর ক্ষেত্রে আত্মীয়রা দূর থেকে এসেছেন। কারুর ক্ষেত্রে অন্য কারণ।

এখন এই পিস হাভেন গভীর সঙ্কটে। যে অ্যাংলো ইন্ডিয়ান ব্যক্তি এটি লিজ নিয়ে চালাতেন, তাঁর ছেলেরা এখন দেখছে। এদিকে লিজের সময় ফুরিয়েছে। বাড়ির মালিকরা আর লিজ বাড়াতে রাজি নন। অচলাবস্থা তৈরি হয়েছে। পুরসভা ট্রেড লাইসেন্স রিনিউ করছে না। পুরনো বাড়ির একটি অংশ ভেঙে পড়ায় সেটিকে বিপজ্জনক বলা সহজ হয়ে যাচ্ছে। এলাকায় জল্পনা ঘুরছে পিস হাভেন উঠে গিয়ে বহুমূল্য বহুতল হতে পারে। তবে এখনও এটা জল্পনাই। পিস হাভেনের সামাজিক গুরুত্ব আপাতত গৌণ হয়ে গেছে। একটি সূত্র বলছে, বন্ধ হলে ক্ষতি নেই। রাজ্য সরকার তো মৃতদেহ রাখার ব্যবস্থা করেছে। অন্য সূত্র বলছে, পিস হাভেনের কাঠামো খুব ভালো। তাছাড়া দীর্ঘদিনের ঐতিহ্য। এটি ধ্বংস হয়ে যাওয়া থেকে বাঁচাতে সরকার বা পুরসভার হস্তক্ষেপ জরুরি।

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...