Sunday, June 21, 2026

অ্যাঞ্জেলিনা হতে গিয়ে কঙ্কাল? গ্রেফতার তরুণী

Date:

Share post:

রুপালি পর্দার নায়িকার মতো সাজতে চান অনেকেই। সেই মতো সাজগোজ, পোশাক ও এমনকী কসমেটিক সার্জারি করতেও পিছপা হন না কেউ কেউ। কিন্তু শিব গড়তে বাঁদর গড়ার এহেন নির্দশন কমই মেলে। যেমনটা হয়েছে ইরানের তরুণী সাহার তাবার। হলিউডের হার্টথ্রব অ্যাঞ্জেলিনা জোলির মতো হওয়ার পণ করেছিলেন ইরানের সেই তরুণী। তার জন্য না কি ৫০টি অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু তার জেরে যে চেহারা সামনে এসেছে, তা দেখে আঁতকে উঠেছেন সবাই। নতুন চেহারায় অ্যাঞ্জেলিনা হওয়া তোর দূরঅস্ত, তাঁর ছায়াও হতে পারেননি সাহার। উল্টে পেয়েছেন ‘কঙ্কাল’ তকমা। ইনস্টাগ্রামে ছবি পোস্টের পর থেকেই ট্রোলড হতে শুরু করেন ওই তরুণী। আর এখানেই শেষ নয়, এর জেরে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, হলিউড অভিনেত্রীর মতো হতে গিয়ে, যে বিকৃত ছবি সাহার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেজন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এ ধরনের ছবি শেয়ার করে বেআইনি ভাবে টাকা উপার্জন করেছিলেন ওই তরুণী। ফেসবুক ও টুইটার ইরানে নিষিদ্ধ। শুধু ইনস্টাগ্রামের অনুমতি আছে। এই সোশ্যাল প্ল্যাটফর্মেই জনপ্রিয় সাহার তাবার। তবে, ৫০টি সার্জারি সবটাই গুজব বলে উড়িয়ে দেন তিনি। সাহার দাবি, নাক ও ঠোঁটে সামান্য বদল এনেছিলেন তিনি। বাকিটা মেকআপ আর ফটোশপের কেরামতি। সামাজিক ও নৈতিক দুর্নীতির অভিযোগ আনে হয়েছে সাহার বিরুদ্ধে।

আরও পড়ুন-৫২৫ বছর পর ত্রিপুরার রাজ বাড়িতে দুর্গাপুজোয় বন্ধ পশুবলি

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...