Sunday, May 31, 2026

বেনজির! ৪৮ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করল তেলেঙ্গানা সরকার!

Date:

Share post:

বেনজির ও স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত তেলেঙ্গানা সরকারের। বেশ কিছু দাবিতে রাজ্যের পরিবহন কর্মীরা দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন। আর তার জেরেই ৪৮ হাজার কর্মীকে বরখাস্ত করল সরকার। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেছেন, এই ধর্মঘট অমার্জনীয় অপরাধ।

রাজ্য পরিবহন নিগমের সংযুক্তি, বেতন কাঠামোর সংশোধন-সহ ২৬ দফা দাবিতে শনি ও রবিবার দু’দিনের ধর্মঘটের ডাক দেয় পরিবহন কর্মী ইউনিয়ন। ধর্মঘট নিয়ে জনস্বার্থ মামলাও হয়। আদালত জানায়, জনতার হয়রানি যাতে না হয়, তারজন্য বিকল্প ব্যবস্থা রাখতে। তাতেও ১৪ হাজারের বেশি বাস চালানো যায়নি। ব্যাপক ক্ষতিও হয়। দাবি ১২০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যায় ধর্মঘট তুলতে বলা হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু তাতেও টলানো যায়নি কর্মীদের। দু’দিন চলা ধর্মঘটের জেরে ৫০ হাজার কর্মীর মধ্যে ৪৮ হাজার কর্মীকে বরখাস্ত করেছে সরকার। আদালতে গিয়েছে কর্মী ইউনিয়ন।

কর্মীদের বক্তব্য, তাঁরা সরকারি কর্মী হলেও বেতন রাজ্য সরকারের মতো নয়। সরকারকে এই বৈষম্য দূর করতে বললেও কর্ণপাত করেনি। বঞ্চনা চলেছে সমানে। ধর্মঘটের নিয়ম মেনে তাঁরা ১৫ দিন নয়, ২০ দিন আগে নোটিশ দিয়েছিল। তারপরেও সরকারের হুঁশ ফেরেনি। এ নিয়ে তাঁরা শেষ লড়াই লড়তে প্রস্তুত।

আরও পড়ুন-কলকাতা পুরভোটে এগিয়ে তৃণমূল

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...