Thursday, March 12, 2026

বিপদ বাড়ল বিজেপি নেতার! এবার ম্যাথুকে নিয়ে মুকুলের বাড়ি যাবে সিবিআই

Date:

Share post:

পুজোর আগে গতি বেড়েছিল। এবার নারদ কাণ্ডের জাল ক্রমশ গুটিয়ে আনছে সিবিআই। এমনটাই দাবি, নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের। এদিন সিবিআই দফতর থেকে বেরিয়ে নারদ কর্তা জানান, তদন্ত-এর জট এখন পুরোপুরি খুলে গিয়েছে। কোন নেটওয়ার্কে কীভাবে লেনদেন হয়েছে তদন্তকারীদের কাছে তা স্পষ্ট।

এরপরই ম্যাথু জানান, সিবিআই তাঁকে এবং টাইগার মির্জাকে নিয়ে মুকুলের এলগিন রোডের বাড়িতে যাবে ঘটনার পুনর্নির্মাণ করতে। কিছুদিনের মধ্যেই সিবিআই তাঁকে জানিয়ে দেবে ঠিক কবে নাগাদ মুকুলের বাড়িতে যাওয়া হবে।

পাশাপাশি ম্যাথুর দাবি, মুকুল সরাসরি টাকা নেয়নি। কিন্তু মির্জার মারফৎ টাকা নিয়েছেন। এবং মির্জা নাকি সেকথা তদন্তকারীদের জানিয়েছেন। সুতরাং, মুকুল রায়কে বাইরে রেখে এই তদন্ত সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেই দাবি নারদ কর্তার। তিনি আরও বলেন, এটা খুব স্পর্শকাতর মামলা। এবং তিনি একজন ফাইটার। শেষ দেখে ছাড়বেন।

বুধবার সিবিআই-এর ডাকে বুধবার দুপুর পৌনে বারোটা নাগাদ নিজাম প্যালেসে আসেন নারদ কর্তা। একেবারেই সাদামাটা ভাবে একটি ক্যাবে করে আসেন এই সাংবাদিক।

সিবিআই আধিকারিকদের মুখোমুখি হওয়ার আগে ম্যাথু জানিয়ে যান, ডাকা হয়েছে বলে তিনি এসেছেন। তদন্ত-এ সবরকম সহযোগিতা করবেন। বেরিয়ে তাঁর দাবি, সিবিআই তদন্তের জন্য তাঁর ল্যাপটপ এবং আইফোনের পাসওয়ার্ড চেয়েছে। যদিও তিনি জানিয়েছেন, এই পাসওয়ার্ড একান্তই তাঁর ব্যক্তিগত, তিনি কোনওভাবেই তা দেবেন না। তবে তদন্তকারীরা চাইলে, তিনি সামনে বসে স দেখিয়ে দিতে পারেন।

অন্যদিকে, সিবিআই সূত্রে খবর ২০১৬ সালে নারদ স্টিং অপারেশনের যে ফুটেজ প্রকাশ্যে এসছে। এবং যেখানে বহু প্রভাবশালীকে টাকা এবং ঘুষ নিতে দেখা যাচ্ছে, সেই তদন্ত সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হলে, যে আই ফোন থেকে ম্যাথু স্টিং অপারেশন করেছিলেন এবং তাঁর ল্যাপটপের পাসওয়ার্ড প্রয়োজন। কারণ, তদন্তকারী মনে করছেন যে ফুটেজ বাইরে এসেছে, তাছাড়াও আরও কিছু ফুটেজ নারদ কর্তার কাছে আছে। যেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি বা তথ্য পাওয়া যেতে পারে। সেই মর্মেই গত ৪ অক্টোবর নোটিশ পাঠিয়েছিল সিবিআই।

আরও পড়ুন-সিবিআই দফতরে নারদ কর্তা ম্যাথু, চাওয়া হতে পারে আইফোন-ল্যাপটপের পাসওয়ার্ড

 

 

spot_img

Related articles

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya...