Wednesday, May 6, 2026

অসময়ের বৃষ্টিতে বাড়বে সব্জির দাম, সংকটে লক্ষ্মীপুজো

Date:

Share post:

শীতের সব্জি বাজারে আসতে শুরু করলে দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসে। কিন্তু এবার বোধহয় তা আর হবেনা। অসময়ের বৃষ্টি নাগালের বাইরে করে দিতে পারে সব্জি-আনাজকে। ঝিঙে, ঢ্যাঁড়শ, টমেটো, উচ্ছে, বেগুনের দাম মাসখানেক আগে থেকেই চড়ছে। কিন্তু পুজোর দিনগুলিতে, বিশেষ করে দশমী, একাদশীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে ভাবে প্রবল বৃষ্টি হয়েছে, তার জেরে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মুলোর মতো শীতকালীন সব্জিগুলির ফলন মার খাওয়ারই আশঙ্কা করছেন চাষি থেকে সব্জি ব্যবসায়ীরা। ফলে এ বারের লক্ষ্মীপুজোয় বাজার দর থাকবে আরও অনেকটা চড়া।

কৃষি দপ্তরের মতে, বৃষ্টিটা মুষলধারায় কিংবা একনাগাড়ে চললে ফুলকপি, বাঁধাকপি, ওলকপিতে পচন ধরবে। যে সব্জিগুলি ইতিমধ্যেই মাঠে রয়েছে, সেগুলি বাজারে আসতে না-পারলে শীতকালীন সব্জিগুলি বাজারে আসার ক্ষেত্রে দেরি হবে। স্বভাবতই দামের ক্ষেত্রেও তার প্রভাব পড়বে। বিশেষত মাঠে যে ফুলকপির ইতিমধ্যেই ফুল এসে গিয়েছে, বৃষ্টিতে সেই ফুল পচে যাওয়ার আশঙ্কা থাকছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ, বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে। তবে তীব্রতা কম থাকবে।

আরও পড়ুন-পিঁয়াজের দামে ঝাঁঝ, এবার পাল্লা দিচ্ছে টমাটোও

 

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...