Wednesday, May 6, 2026

উৎসবের মরশুমেও অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা রাখার সিদ্ধান্ত

Date:

Share post:

উৎসব উপলক্ষে লম্বা ছুটিতে প্রসূতি ও শিশুরা যাতে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত না হয়, সে কারণেই জনকল্যাণকর সিদ্ধান্ত রাজ্যের আইসিডিএস ডিরেক্টরেটের। উৎসবের মরশুমে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলে রাখা হবে বলে জানানো হয়েছে৷ আগামী উৎসবের দিনগুলিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বাভাবিক কাজ ও পুষ্টিকর খাদ্য বিলি চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরজন্য চলবে বিশেষ নজরদারি।

দুর্গাপুজো উপলক্ষে ৪দিন বন্ধ ছিল রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। সপ্তমী, নবমী ও দশমী কর্মীদের ছুটি দেওয়া হয়। আর অষ্টমী রবিবার পড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ ছিল। ফলে টানা চারদিন খাবার বিলি হয়নি। এরপর দীপাবলি, ছট পুজো, জগধাত্রী পুজা সহ সব উৎসবেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসেই লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা উপলক্ষ্যে বহু সরকারি অফিস ছুটি থাকবে৷ ফলে ওই ছুটির দিনগুলিতেও যাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু থাকে সেই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে৷ কেন্দ্রগুলির খোলা আছে কি না তা দেখতে বিশেষ নজরদারি চালানো হবে।

আরও পড়ুন-শর্তসাপেক্ষে মুক্তি পাচ্ছেন উপত্যকার ৩ নেতা

 

Related articles

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit...