Wednesday, May 6, 2026

পিএমসি ব্যাঙ্ক কেলেঙ্কারি: আমানতকারীদের সঙ্গে বৈঠকে নির্মলা

Date:

Share post:

পাঞ্জাব মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক বা পিএমসি কেলেঙ্কারির জেরে ক্রমশ ক্ষোভ তীব্র হচ্ছে আমানতকারীদের। বৃহস্পতিবার মুম্বইতে বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান আমানতকারীরা। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে বিজেপি। চাপের মুখে পিএমসির আমানতকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি আমানতকারীদের জানান, এই ব্যাঙ্ক সরাসরি অর্থমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন নয়। তাই তিনি কথা বলবেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের সঙ্গে। আমানতকারীদের আপৎকালীন অর্থ তোলার উর্ধসীমা বাড়ানোর বিষয়ে ভাবা হবে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত রাখতে পদক্ষেপ করবে কেন্দ্র।

প্রসঙ্গত, পিএমসির বিপুল পরিমাণ আর্থিক ঘোটালা সামনে আসার পর দেখা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ককে অন্ধকারে রেখে গত সাত বছর ধরে আর্থিক নয়ছয় হয়েছে। কেলেঙ্কারির জেরে ইতিমধ্যেই ব্যাঙ্কের বর্তমান ও প্রাক্তন একাধিক কর্তাকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...