Thursday, May 14, 2026

কার্বাইন হাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছেলের ছবি ভাইরাল, বিতর্ক শুরু

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ছবি।
কার্বাইন হাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছেলে আরিয়ান দেবের ছবি ফেসবুকে ছড়ানোর পরই শুরু হয়েছে বিতর্কও। এই কার্বাইন কী ভাবে আরিয়ানের হাতে এল তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলি। ফেসবুকে ছড়িয়ে যাওয়া দু’টি ছবিতে দেখা যাচ্ছে, দুর্গা প্রতিমার সামনে কার্বাইন ও লাইট মেশিনগান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী-পুত্র আরিয়ান। ত্রিপুরার কংগ্রেসের নেতা সুবল ভৌমিক প্রশ্ন তোলেন, “এই ভয়ঙ্কর অস্ত্র কী ভাবে ছেলেটির হাতে এল? মুখ্যমন্ত্রীর ছেলে কি অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত?’’ সুবলবাবু দাবি করেন, বিজেপি ক্ষমতার অপব্যবহার করছে। বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেছেন, “এই ছবি কবে তোলা তা দলের কারও জানা নেই। অস্ত্রের কথাও আমরা জানি না। তবে ওই পরিবারের কেউ অবৈধ কাজ করবেন না বলেই আমাদের বিশ্বাস।”

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...