Sunday, March 1, 2026

মোদি-শি ঘরোয়া বৈঠকে চিনের কাশ্মীর প্রশ্নে জল ঢালতে তৈরি ভারত

Date:

Share post:

পাকিস্তানের কাশ্মীর ছাড়া অন্য ইস্যু নেই। দুর্বল পাক অর্থনীতি, জঙ্গি গোষ্ঠীগুলিকে লাগামছাড়া মদতের নেতিবাচক ভাবমূর্তিকে ঢাকতে বিশ্বমঞ্চে পাকিস্তানের একমাত্র বাজি কাশ্মীর। সেজন্য বেজিংয়ে গিয়েও কাশ্মীর ইস্যুতে চিনের সমর্থন চেয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে নিরাশ করেনি চিনও। আর এই প্রেক্ষাপটেই দ্বিপাক্ষিক নানা বিষয়কে সামনে রেখে আজ তামিলনাড়ুর মমল্লপুরমে আসছেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে খোলামেলা ঘরোয়া বৈঠকে বসবেন তিনি। আন্তরিক পরিবেশে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও সংঘাতের ক্ষেত্র প্রশমন মূল লক্ষ্য। চিনের উহানের পর ভারতের মমল্লপুরমে দুই রাষ্ট্রনেতার ঘরোয়া বৈঠকের দ্বিতীয় পর্ব ঘিরে প্রত্যাশা বাড়ছে। বৈঠককে কেন্দ্র করে ভারত একইসঙ্গে উৎসাহিত এবং সতর্ক। পাকিস্তানকে খুশি করার চেষ্টায় চিন কাশ্মীর ইস্যুতে আগ্রহ দেখালে নিশ্চিতভাবেই ভারত তাতে জল ঢালতে তৈরি। কারণ কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ও 370 ধারা রদ ভারতের অভ্যন্তরীণ বিষয়। হংকং ও তিব্বত ইস্যুতে ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চিন যখন এমনিতেই বেকায়দায়, তখন তারা কাশ্মীর চুলকে বাড়তি ঘা করবে না বলেই মত বিশেষজ্ঞদের। তবে কাশ্মীর প্রসঙ্গ উঠলে তার যথাযথ জবাব দিতেও তৈরি ভারত।

এবারের মমল্লপুরম বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও উন্নত করে নিজেদের ঘাটতি মেটানোর চেষ্টা করবে ভারত। চিনের বাজারকে ভারতীয় পণ্যের জন্য খুলে দিতে শি-কে অনুরোধ করতে পারেন মোদি। এছাড়া সন্ত্রাস মোকাবিলায় কড়া অবস্থান নেওয়ার জন্য চিনকে পাশে চাইবে ভারত।

 

spot_img

Related articles

নাগপুরের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, উদ্ধারকাজে NDRF-সহ একাধিক দল

বিস্ফোরক তৈরির কারখানাতেই ভয়াবহ বিস্ফোরণ। মহারাষ্ট্রের নাগপুর (Nagpur) জেলার রাউলগাঁও গ্রামে বিস্ফোরণের (explosion) জেরে কার্যত মৃত্যুমিছিল। দুর্ঘটনায় এখনও...

পাঁচ বছর নিয়োগ নেই বিজেপি রাজ্যে: ফের বাংলায় নিয়োগ পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীরা

সরকারি চাকরি নিয়ে যেভাবে চোখ উল্টেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই পথই অনুসরণ করেছে বিজেপি শাসিত রাজ্যগুলি। যেখানে বাংলায়...

কুরুচিকর মন্তব্য বিজেপি নেতার, মোদি-শাহের কাছে প্রতিবাদ পত্র সৌরভের

সোশ্যাল মিডিয়ায় তারকাদের আক্রমণ করাটা এবং তাদের নিয়ে কুরুচিকর ভাষায় মন্তব্য করাটা বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। শুধু...

আলবেনিয়াতে আটকে ভারতীয় কুস্তি দল, দুবাইতে দুর্ভোগ অব্যাহত সিন্ধুর

পশ্চিম এশিয়ার রাজনীতিতে সংকট তৈরি হয়েছে। ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। হামলা হচ্ছে...