Friday, May 1, 2026

ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ধাপের উদ্বোধন দীপাবলির আগে, 24 অক্টোবর

Date:

Share post:

ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ধাপের উদ্বোধন হবে দীপাবলির আগে, আগামী 24 অক্টোবর।

প্রায় 35 বছর আগে, 1984-র এই 24 অক্টোবর-ই এসপ্ল্যানেড থেকে ভবানীপুর বা নেতাজি ভবনের মধ্যে যাতায়াত শুরু করেছিল দেশের প্রথম মেট্রোরেল। তাই ওই ‘শুভ’ দিনই এবারও স্থির করেছে ভারতীয় রেলবোর্ড। দিন নির্দিষ্ট হওয়ায় ইস্ট-ওয়েস্ট মেট্রো সূচনার
শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে।
সল্টলেক সেক্টর-5 থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যের মোট 6টি স্টেশন। সূত্রের খবর, 15, 16 ও 17 অক্টোবর সল্টলেক সেক্টর-5, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম, এই 6 স্টেশনের মধ্যে ‘সার্ভিস ট্রায়াল’ KMRCL শেষ করে ফেলবে। গত 6 আগস্ট চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি শৈলেশকুমার পাঠক ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফেজ-1 পরিদর্শন করেছিলেন। তিনি রিপোর্টে ইস্ট-ওয়েস্ট মেট্রোকে যাত্রী পরিবহণের উপযুক্ত ঘোষণা করেছিলেন। ওদিকে, রেলবোর্ড চাইছিল কোনও ‘বিশেষ দিনে’ ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করতে। কমিশনার অফ রেলওয়ে সেফটি-র ছাড়পত্র 30 নভেম্বর পর্যন্ত বৈধ থাকবে। ওই তারিখের মধ্যে ফেজ-1 চালু না করলে আবার নতুন করে ছাড়পত্র পেতে হবে। তাই রেলবোর্ড আর বিলম্বে রাজি নয়। শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে 24 অক্টোবরকেই।

Related articles

হিমন্তের ঘৃণাভাষণ ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য নেতিবাচক: তলব দূতাবাস কর্তাকে

ভোটে জিততে কোনও ধরনের হিংসার পথে হাঁটতেই বাকি রাখেননি অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কখনও বাংলাদেশ, কখনও ভারতেরই...

সহজ কেমন আছে বলতে পারব না, রাহুলের চলে যাওয়ায় প্রিয় বন্ধুকে হারিয়েছি: প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর প্রায় একমাস পার, কাজ,সংসার, ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটা সামলে এবার নিজের...

ফের স্ট্রং রুমের কাছে শুধু বিজেপি! ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সরব শশী পাঁজা

বৃহস্পতিবারের পরে ফের একবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ। নির্বাচন কমিশন নিজের 'আইন' তৈরি করে...

মহানগরীতে কালবৈশাখীর ভ্রুকুটি, জেলায় জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা!

গরমের দাবদাহ কাটিয়ে গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি ভিজেছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা (Rain in South Bengal)। দুর্যোগ এখনই...