Thursday, May 21, 2026

ব্রোঞ্জ পেলেও সেমিতে হারের পর ক্ষুব্ধ মেরি

Date:

Share post:

শেষ রক্ষা হল না। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে গেল মহিলা বক্সার মেরি কমের। শনিবার ৫১ কেজি বিভাগে সেমিফাইনাল থেক ছিটকে গিয়ে ব্রোঞ্জ পেয়ে সন্তুষ্ট থাকতে হল তাঁকে। তবে এই সিদ্ধান্তে এতটুকু খুশি নন মেরি। উলটে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন তিনি।

তুরস্কের বুসেনাজ় কাকিরোগ্লু হারিয়ে দিলেন ছ’বারের চ্যাম্পিয়নকে। তুরস্কের এই বক্সার বর্তমানে ইউরোপের সেরা। পরাজয়ের পরই রিভিউয়ের দাবি করেন মেরি। কিন্তু আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কমিটি সেই আবেদন নাকচ করে দেয়। হতাশ ও ক্ষুব্ধ মেরি কম এরপর ট্যুইটে ক্ষোভ উগরে দেন। ম্যাচের ভিডিও পোস্ট করে লেখেন, ‘কীভাবে ও কেন হারলাম। বিশ্ব জেনে নিক এই সিদ্ধান্ত কতটা ঠিক আর কতটা ভুল।’


আরও পড়ুন – আন্তর্জাতিক রিং-এ সেমি ফাইনালে মেরি কম

সেমিফাইনালে প্রথম রাউন্ডে দুই বক্সারই সতর্ক ছিলেন। তবে কাউন্টার অ্যাটাকের জন্য মেরি কম এগিয়ে ছিলেন। দ্বিতীয় রাউন্ডে ট্যাকটিক্সের দিক থেকে কিছু পাল্টায়নি। তবে বেশি তীক্ষ্ণ ছিলেন মেরির প্রতিপক্ষ। শেষ তিন মিনিটে দুই বক্সারই উজাড় করে দেন। তবে তুলনায় কাকিরোগ্লু আক্রমণ করেন বেশি। সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ পেলেন মেরি কম।

আরও পড়ুন – শামি-ঊমেশের দাপটে বিপদে দক্ষিণ আফ্রিকা

Related articles

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...