Tuesday, June 23, 2026

জিয়াগঞ্জ : দিলীপের তির, পাল্টা পার্থ বললেন সবটাই নাটক

Date:

Share post:

জিয়াগঞ্জ হত্যাকাণ্ড নিয়ে রাজ্য সরকারকে সরাসরি দোষারোপ করে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এরা মৃতদেহ নিয়ে রাজনীতি করে। এই সরকারকে না সরানো অবধি আমরাও রাজনীতি করব। কারন, যারা ঘটনার চার দিন পর অপরাধীদের ধরতে পারে না, তাদের ক্ষমতায় থাকা উচিত নয়। পাল্টা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, কোনও কিছুর খবরই রাখে না ওরা। দু’জন আটক হল, জানে না। সিট তদন্ত করছে, সেটাও জানে না। ওরা বলছে আরএসএস কর্মী ছিলেন বন্ধুপ্রকাশ পাল। আর জিয়াগঞ্জে ওদের নেতা বলছে আরএসএস করতেন না বন্ধুপ্রকাশ। আগে ওরা ঠিক করুক নিজেদের অবস্থান। ওরা বলেছিল পুজোর মধ্যে রাস্তায় নামবে না, সেটাও করছে। কী বলব, সবটাই নাটক। সবটাই রাজনীতি। মানুষ সব দেখছেন।

আরও পড়ুন – জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না হলে নবান্ন অভিযানের হুমকি দিলীপের

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...