Tuesday, June 23, 2026

পুলিশ হেফাজতে অনুব্রতর ভাই

Date:

Share post:

চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে ধৃত বিজেপি নেতা সুমিতরঞ্জন মণ্ডলকে পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের খুড়তুতো ভাই সুমিতরঞ্জন মণ্ডলকে শুক্রবার বোলপুর থেকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়। গত জুলাই মাসের ২৯ তারিখে মল্লারপুরে এক ব্যক্তিকে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ দায়ের করেন। যদিও পুলিশ সূত্রে খবর সেই অভিযোগ পত্রে সুমিতরঞ্জন মণ্ডলের নাম ছিল না। তবে, ঘটনায় তিনি জড়িত বলে তদন্তে নেমে জানতে পারে পুলিশ। এরপরই শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার, সিউড়ি আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন – জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না হলে নবান্ন অভিযানের হুমকি দিলীপের

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...