Friday, June 12, 2026

জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না হলে নবান্ন অভিযানের হুমকি দিলীপের

Date:

Share post:

পুজোর আনন্দের দিনগুলোতে যে পরিবারগুলো শেষ হয়ে গেল, যে পরিবারগুলিতে অন্ধকার নেমে এসেছে, যে মায়ের কোল খালি হয়েছে, তার দায় এই স্বৈরাচারী রাজ্য সরকারের। এদিন এমনই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর রাজ্যপাল জগদীপ ধনকরের পাশে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেন, “রাজ্যের এক মন্ত্রী বলছেন, রাজ্যপাল নাকি রাজনীতি করছেন। আমি বলি, রাজ্যপাল মুক ও বধির হয়ে যাবে ভেবেছেন। দায়িত্বে থেকে কাজ করবেন না। কথা বলবেন না?”

তিনি আরও বলেন, “পুজোর সময় আমার ভেবেছিলাম, কোনও রাজনৈতিক কর্মসূচি পালন করব না। কিন্তু বাধ্য হলাম। যে নৃশংস হত্যাকাণ্ড চলছে, আর চুপ থাকা যায় না। গোটা এলাকায় ভয়ের পরিবেশ। আমি ছিলাম ওখানে। কেউ কোনও কথা বলতে পারছেন না।”

আরও পড়ুন – বিজেপির ধর্ণা মঞ্চ থেকে বুদ্ধিজীবীদের তুলধোনা

এরপরই রাজ্য বিজেপি সভাপতি বলেন, “রিজওয়ানুরকে নিয়ে রাজনীতি কেউ ভুলে যায়নি। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, আমরা কিছু বলতে পারবো না? রাজ্যে গণতন্ত্র নেই। মানুষের জীবন বিপন্ন। আমরা আন্দোলন করব। আমরা অন্যায় মুখ বুজে সহ্য করব না। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, একমাসের মধ্যে নবান্ন অভিযান করব। লালবাজার ঘেরাও করব। মানুষ আমাদের ভোট দিয়েছেন। মানুষের প্রতি আমরা দায়বদ্ধ।”

এখানেই থেমে থাকেনি দিলীপ ঘোষ। সুর চড়িয়ে তিনি বলেন, “এই স্বৈরাচারী সরকারকে গঙ্গার জলে ফেলে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। পুলিশ এখন দলদাস। সকাল থেকে তৃণমূল নেতাদের কথায় চলে। মিথ্যা মামলা দিচ্ছে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে। পুলিশের কোমর ভেঙে গিয়েছে। প্রশাসনিক বৈঠকের নামে প্রকাশ্যে পুলিশের বড় কর্তাদের সকলের সামনে চমকাচ্ছে, ধমকাচ্ছে। তাই এদের দেখে ছিঁচকে চোরও ভয় পায় না।”

বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “এই রাজ্যের বুদ্ধিজীবীরা বুদ্ধি বিদ্যা বিসর্জন দিয়েছে। পাজামা-পাঞ্জাবি পরা আর কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে হাঁটা বুদ্ধিজীবীদের চোখের জল কি শুকিয়ে গেছে?”

আরও পড়ুন – জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের তদন্ত সঠিক পথে হচ্ছে না, দাবি ভারতীর

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...