Wednesday, May 13, 2026

এয়ার ইন্ডিয়ার এয়ারবাসের পাইলটদের গণপদত্যাগ

Date:

Share post:

আবার ধাক্কা এয়ার ইন্ডিয়ার। বেতন আর পদোন্নতি নিয়ে বারবার দাবি উপেক্ষিত হওয়ায় এয়ারবাস এ-৩২০-র প্রায় ১২০জন পাইলট গণপদত্যাগ করলেন। পাইলটরা বলছেন, বাজার এখন মুক্ত, ফলে তাঁদের নতুন চাকরি পেতে অসুবিধা হবে না।

এয়ার ইন্ডিয়া এই মুহূর্তে লোকসানে চলছে। প্রায় ৬০ হাজার কোটি টাকার বেশি দেনার জেরে বিলগ্নিকরণের পথে যেতে চাইছে সরকার। তার পরিপ্রেক্ষিতেই পাইলটদের দাবি কার্যত উপেক্ষিতই থাকছে বহুদিন ধরে। তাঁদের সাফ কথা, ম্যানেজমেন্টের উচিত, আমাদের অভিযোগ শোনা। বেতন আর পদোন্নতির দাবি আমাদের বহুদিন থেকে ঝুলে রয়েছে। কিন্তু কোনও প্রতিশ্রুতিই দিতে পারছেন না ম্যানেজমেন্ট। পাইলটদের এখনই বেতন কাঠামো পরিবর্তন করা উচিত। পাইলটরা সময়ে বেতন পান না। আবার বিশাল পরিমাণ ঋণও মেটাতে হয় নির্দিষ্ট সময়ে। ফলে অসুবিধায় পড়তে হচ্ছে। প্রথমে ৫ বছর কম বেতনে চুক্তিতে পাইলটরা চাকরি করেন। ৫ বছর পেরিয়ে যাওয়ার পরেও তাঁদের স্থায়ী করা হয় না, বেতনও বৃদ্ধি করা হয় না। এটা দীর্ঘদিন চলতে পারে না। আবেদনে কাজ হয়নি, তাই চরম পথে যেতে বাধ্য হলাম।

আরও পড়ুন-মোদির প্লাস্টিক কুড়নোর ছবি এবং কিছু প্রশ্ন

 

Related articles

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...