Wednesday, May 13, 2026

রাজ্যজুড়ে বিজেপির গান্ধী সংকল্প যাত্রার ঘোষণা দিলীপ ঘোষের

Date:

Share post:

জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে গান্ধী সংকল্প যাত্রা বের করছে রাজ্য বিজেপি। আগামী ১৫-২৬ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে এই পদযাত্রা হবে। রবিবার এমনটাই ঘোষণা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মূলত, গান্ধিজির আর্দশ তুলে ধরতেই এই পদযাত্রা বলে জানালেন দিলীপ ঘোষ।

প্রতি লোকসভাতে ১৫ কিলোমিটার পদযাত্রা বের হবে। এবং ১০ দিনে ১০ টি বড় জনসভা হবে। এই যাত্রায় দলীয় বিধায়ক, সাংসদ, জেলা ও পঞ্চায়েত-এর বিজেপির নির্বাচিত সদস্যরা যোগ দেবেন। যাদবপুর অঞ্চলে বিজেপির রাজ্য সভার সাংসদ স্বপন দাসগুপ্ত এবং ডায়মন্ড হারবার অঞ্চলে সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন।

এছাড়াও প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারতের ইচ্ছা প্রতিফলিত করতে জল অপচয়, পলিথিন পেপার বন্ধে সাধারণ মানুষকে তাঁরা সচেতন করবেন বলে জানালেন দিলীপ ঘোষ। সতরঞ্জন জাঠিয়া, রাকেশ সিনহাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-এয়ার ইন্ডিয়ার এয়ারবাসের পাইলটদের গণপদত্যাগ

Related articles

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...