Thursday, May 21, 2026

বলিউডের উদাহরণ টেনে আর্থিক শ্রীবৃদ্ধির যুক্তি, বিবৃতি ফেরালেন আইনমন্ত্রী

Date:

Share post:

আইনমন্ত্রীর সেট ব্যাক। আর্থিক শ্রীবৃদ্ধির পক্ষে বলিউডের উদাহরণ টেনে ঢাক পিটিয়ে তিনি শনিবার বিবৃতি দিয়েছিলেন। রবিবার ট্যুইট করে সেই বক্তব্য ফিরিয়ে নিলেন। বললেন, ‘একজন সংবেদনশীল মানুষ হিসাবে আমি আমার বক্তব্য ফিরিয়ে নিচ্ছি। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।’সেইসঙ্গে তিনি বিবৃতির কপিটিও ছেপেছেন।

দেশের আর্থিক মন্দা নিয়ে শনিবার রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন আমেরিকায় একটি সেমিনারে বলেন, ভারতের যে অবস্থা চোখে দেখা যাচ্ছে, প্রকৃত অবস্থা তার চেয়েও খারাপ। রাজনের বক্তব্যের পাল্টা বিবৃতি দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। ছুটির দিন। অথচ ওই দিনে সারা দেশে বলিউডের তিনটি ছবির টিকিট বিক্রি হয়েছে ১২০ কোটি টাকার। আর্থিক মন্দা থাকলে এই অবস্থা হয় নাকি! আইনমন্ত্রীর এই বক্তব্য ভাইরাল হয়। বলা হয় আইনমন্ত্রী হয়ে এমন উদ্ভট যুক্তি কেউ দিতে পারেন, ভাবা যায় না। বিজেপি মন্ত্রীরা অবশ্য এমন বিবৃতি দিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন। রবিশঙ্কর অবশ্য ক্ষমা চেয়ে বিতর্কে ইতি টানলেন।

Related articles

ত্বিষা শর্মা মৃত্যু-তদন্তে নয়া মোড়! পলাতক স্বামীর খোঁজে পুরস্কার মূল্য ৩ গুণ

প্রাক্তন মিস পুনে তথা মডেল-অভিনেত্রী ত্বিষা শর্মার (৩৩) রহস্যমৃত্যুর ঘটনায় এবার নয়া মোড়। তদন্তকারীদের স্ক্যানারে তাঁর শাশুড়ি তথা...

ক্রীড়ামন্ত্রীর ঘোষণার পরই শুরু অ্যাকশন, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ঝুলল তালা!

নতুন সরকার ক্ষমতায় আসার পরই ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামো ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার থেকে তালা ঝুলল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে(Rabindra...

আর জি কর-কাণ্ডে ফের তদন্ত করবে CBI, গঠন করতে হবে SIT: নির্দেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্ত করবে CBI। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন...

হলফনামায় সম্পত্তির পরিমাণে অসঙ্গতি, গ্রেফতারির আশঙ্কায় আগেভাগে হাইকোর্টে অদিতি- দেবরাজ 

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত যে তথ্য জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সী...