Wednesday, June 17, 2026

নিজের হ্যাটট্রিক নয়, দলের ৩ পয়েন্টই পাখির চোখ সুনীলের

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নিজেদের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রীর দিকে খুব স্বাভাবিকভাবে তাকিয়ে থাকবে ভারত। ভারতের চেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে সুনীলের কাছে মঙ্গলবার হ্যাটট্রিক আশা করা যায় কি? সোমবার যৌথ সংবাদিক সম্মেলনে এমন প্রশ্নের জবাবটা ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড দিলেন দারুণভাবে।

বললেন, “তিনটে কেন? আপনারা আমার কাছে ৬ টা গোলও আশা করতে পারেন, কিন্তু আপনাদের প্রত্যাশা আমাকে কোনও সাহায্য করবে না। আমরা ৩ পয়েন্ট পেলেই খুশি হবো এবং লক্ষ্য পূরণে আমরা কঠোর পরিশ্রম করছি।”

আরও পড়ুন – যুবভারতীর গ্যালারি ভর্তি নিজেদের সমর্থকদের সামনে চাপে থাকবে ভারতই, দাবি বাংলাদেশ অধিনায়কের

বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতের কোচও। কাতারের বিপক্ষে বাংলাদেশ জিততেও পারতো। তিনি বলেন, “আমি চাই না কেউ বাংলাদেশ দলটাকে ছোট করে দেখুক। এটা ভালো নয় এবং বিশ্বাস করুন এটা করা মোটেও ঠিক নয়। আমার অনেক অভিজ্ঞতা আছে। যারা কখনও অন্যকে শ্রদ্ধা করে না, তারা ফল ভালো পায় না।”

এরপরই সুনীল- গুরপ্রীতদের হেডস্যার যোগ করেন,

“হেরে যাওয়া ম্যাচেও বাংলাদেশ তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। বিশেষ করে কাতারের বিপক্ষে। ওই ম্যাচে যদি সুযোগগুলো কাজে লাগাতে পারত, তাহলে ওরা জিতত।”

আরও পড়ুন – সুনীলকে আটকাতে ব্লু-প্রিন্ট তৈরি বাংলাদেশ দুর্গের শেষ প্রহরী রানার

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...