Tuesday, May 5, 2026

পুরভোটের আগেই দলীয় সমীক্ষায় নামছে তৃণমূল, বৈঠকে এলেন না মমতা

Date:

Share post:

শুরু হচ্ছে ‘দিদিকে বলো’র পরবর্তী ধাপ। তৃণমূল সূত্রে খবর, ওয়ার্ড ভিত্তিক সার্ভে করা হবে কর্পোরেশন এলাকায়। আগামী বছর কলকাতা পুরসভা সহ রাজ্যের প্রায় ১১১টি পুরসভায় নির্বাচন হওয়ার কথা। তার আগে দলের সংগঠন কোন জায়গায় দাঁড়িয়ে, মানুষের মধ্যে জনভিত্তি কতটা মজবুত, পাশাপাশি বর্তমান কাউন্সিলারদের এলাকাভিত্তিক ভাবমূর্তি কেমন, এসব কিছু মেপে দেখতেই  সমীক্ষায় নামতে চলেছে তৃণমূল।

খুব স্বাভাবিকভাবেই সমীক্ষার সেই কাজ করবে ভোটগুরু প্রশান্ত কিশোরের ওরফে পিকের টিম। মঙ্গলবার তৃণমূল ভবনে বিশেষ বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এই বৈঠকে জেলা ও ব্লক সভাপতি ছাড়াও দলের সব ওয়ার্ড সভাপতিদের ডাকা হয়েছে।

তবে দলনেত্রী মমতা বন্দোপধ্যায়ের এই বৈঠকে হাজির হওয়ার কথা থাকলেও কোনও কারণে তিনি আসেননি।

আরও পড়ুন-ঋণ নিয়ে বেকায়দায় ইমরান সরকার, জল্পনা রেহামের টুইটে

 

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...