Saturday, February 28, 2026

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ায় সৌরভকে শুভেচ্ছা বীরু-লক্ষ্মণের

Date:

Share post:

অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট দলকে নতুন দিশা দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সৌরভ এবার বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। আর তাঁর হাত ধরে আবারও ভারতীয় ক্রিকেট নতুন দিশা দেখবে, এমনটাই আশাবাদী সৌরভের এককালের সতীর্থ বীরেন্দ্র সেহওয়াগ ও ভিভিএস লক্ষ্মণ।

বীরু সৌরভকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন দাদা। দেরি হল, কিন্তু ভাল হল। তোমার এই নতুন যাত্রাপথ যেন সুদীর্ঘ হয়, এই কামনা করি। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অনস্বীকার্য। আশা করব, তোমার হাত ধরে ভারতীয় ক্রিকেট আরও উন্নতি করবে।’

সেহ্ওয়াগের পাশাপাশি ‘প্রিন্স অফ ক্যালকাটা’-কে অভিনন্দন জানিয়ে লক্ষ্মণ লেখেন, ‘বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার জন্য তোমায় অভিনন্দন জানাই। আমার এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, তোমার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট উন্নতি করবে। নতুন ভূমিকায় তোমার সাফল্য কামনা করি।’

সৌরভ লক্ষ্মণের ট্যুইট রি-ট্যুইট করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মহারাজ লিখেছেন, ‘ধন্যবাদ ভিভিএস। তোমাকেও পাশে থাকতে হবে।’ এভাবেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন বোর্ডের নয়া প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন-গোলাপের মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হবে মহারাজকে

 

spot_img

Related articles

বিরাট গরমিল কমিশনের তথ্যে: আচমকাই কমে গেল ৬০ লক্ষ ভোটার!

সাংবাদিক বৈঠক করে যে তথ্য পেশ করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক, তার থেকে এক ধাক্কায় কয়েক ঘণ্টার মধ্যে...

বরুণদের সামলাতে বিশেষ মহড়া, ইডেনে কোন মন্ত্র নিয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজ?

ইডেন বরাবরই ওয়েস্ট ইন্ডিজের(West Indies) কাছে পয়মন্ত, এখানে ক্যারিবিয়ানদের আছে অনেক সুখ স্মৃতি। ইতিহাসের ইডেনেই ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ান...

ISL: লিগ শীর্ষে মোহনবাগান, জেনে নিন রবসনের চোটের আপডেট

আইএসএলে(ISL) জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের(Mohun bagan)।  যুবভারতীতে মহমেডানের(Mohamedan )বিরুদ্ধে ৫-১ গোলে জয় পেল সবুজ মেরুন।বড় ব্যবধানে জিতে লিগের শীর্ষস্থান...

নবান্নে বড় রদবদল: ভূমি ও প্রাণিসম্পদ দফতরে নতুন সচিব 

রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ভূমি ও ভূমিসংস্কার এবং প্রাণিসম্পদ উন্নয়ন— এই দুই গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব...