Sunday, March 15, 2026

এ কী কথা বললেন মোদি! বিরোধীরা আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন

Date:

Share post:

এবার প্রধানমন্ত্রীর মুখে অসাংবিধানিক শব্দ। লক্ষ্য বিরোধী দলের নেতারা। ৩৭০ ধারার বিরোধিতা করার জন্য তাদের ‘ডুবে মরার’ নিদান দিলেন নরেন্দ্র মোদি।

মহারাষ্ট্রর আকোলায় বুধবার নির্বাচনী প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী। সেখানেই পদযাত্রায় অংশ নিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে বিরোধীদের বিরোধিতা প্রসঙ্গে বলেন, ৩৭০ ধারা বিলোপ নিয়ে মহারাষ্ট্রে বাড়ি বাড়ি গিয়ে বিরোধীরা বলছে, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হল। তাতে মহারাষ্ট্রের লাভ কী? যেখানে যুবকরা দেশের জন্য প্রাণ বিসর্জন দিচ্ছে, সেখানে এই ধরণের কথার জবাবে বলতে ইচ্ছে করছে ‘ডুব মরো’। এই নিয়ে সমালোচনা সর্বত্র। ক্ষুব্ধ বিরোধীরা মানহানির মামলার পথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কংগ্রেসের বক্তব্য, ‘সব চোরের পদবী মোদি হয় কেন’, এ কথা বলার জন্য রাহুল গান্ধীকে যদি আদালতের মুখোমুখি হতে হয়, তবে প্রধানমন্ত্রীকেও আদালতের মুখোমুখি হতে হবে। বিরোধীরা বলছেন, মহারাষ্ট্রে প্রচারে এসে প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন অবস্থা বেগতিক। তাই অশালীন শব্দ মুখ থেকে বেরিয়ে এসেছে।

আরও পড়ুন – কলকাতায় আসছেন কেন্দ্রীয় ডেপুটি নির্বাচন কমিশনার

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...