Tuesday, May 19, 2026

১৪ ফুট লম্বা রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার

Date:

Share post:

গোপন সূত্রের খবর পেয়ে, হাসিমারা চৌপথীতে অভিযান চালিয়ে পূর্ণবয়স্ক বাঘের চামড়া উদ্ধার করল বৈকণ্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। ১৪ ফুট লম্বা চামড়া সহ বাঘের হাড় ও খুলি উদ্ধার করেন বনকর্মীরা। ঘটনায় গ্রেফতার দুজনকে করা হয়। ইয়ংবা নানং ও নাগমে ওয়াংডি নামে ধৃত দুজন ভুটানের বাসিন্দা। বনদফতর সূত্রে খবর, পাচারের উদ্দেশ্যে বাঘের চামড়া কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে ৩২ লক্ষ টাকায় বিক্রি করার উদ্দেশ্যে ছিল পাচারকারীদের। উওরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্কফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, এই পাচার চক্রের বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারটিকে অসম থেকে নিয়ে আসা হয়েছিল।

আরও পড়ুন-গাড়ির ডিকি-তে পুত্র, অপহরণের অভিযোগ বাবার

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...