Wednesday, May 13, 2026

রাজ্য পুলিশের নিরাপত্তাতেই যাদবপুরে রাজ্যপাল

Date:

Share post:

ব্যাপক পুলিশি নিরাপত্তায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন রাজ্যপালের বৈঠক করতে আসার আগেই গোটা বিশ্ববিদ্যালয় চত্বর ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।

প্রচুর সংখ্যায় ছিলেন মহিলা পুলিশ কর্মীরাও। অতীত অভিজ্ঞতা থেকেই এমন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল রাজ্যপালের জন্য। যদিও এদিন রাজ্যপালকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার শোনা গিয়েছিল, কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে এবার থেকে সব জায়গাতেই কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন রাজ্যপাল। কিন্তু এদিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কাউকেই দেখা গেল না। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের আধিকারিক জানালেন, “রাজ্যপালের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়েছে বলে আমাদের কাছে কোনও অফিসিয়াল খবর নেই। আমাদের সঙ্গে কোনও কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরা এ বিষয়ে যোগাযোগ করেননি।”

আরও পড়ুন – বেনজির! যাদবপুরে কোর্ট বৈঠক করতে এলেন রাজ্যপাল

Related articles

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...