Friday, February 27, 2026

দেবাঞ্জন-হত্যায় ভাড়াটে খুনি?

Date:

Share post:

নিমতায় ম্যানেজমেন্টের ছাত্র দেবাঞ্জন দাসের খুনের ঘটনায় ভাড়াটে খুনির জড়িয়ে থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। যে সূক্ষ্ম পদ্ধতিতে খুন হয়েছে, তাতে পেশাদার অপরাধীর কাজ বলে অনুমান পুলিশের। আতসকাচের তলায় দেবাঞ্জনের বান্ধবীর ভূমিকাও।

নিমতার সর্দার পাড়ার বাসিন্দা ওই তরুণীকে নবমীর রাতে বাড়ি পৌঁছে দিয়ে ফেরার সময়ই খুন হন দেবাঞ্জন। বৃহস্পতিবার, খুনের মামলা রুজু হওয়ার পরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়। উচ্চমাধ্যমিক পড়ুয়া ওই তরুণীর বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন –কোচবিহারের মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

তদন্তকারীদের দাবি, যে ভাবে ঠান্ডা মাথায় গুলি করা হয়েছে, তা পেশাদার অপরাধী ছাড়া সম্ভব নয়। প্রশ্ন উঠছে দেবাঞ্জন কখন বাড়ি ফিরছেন সেই তথ্য কে দিল খুনিকে? তবে, ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রিন্স সিংয়ের কোনও হদিশ এখনও পায়নি পুলিশ। এমনকী তিনি কোথায়, তা না কি জানে না তাঁর আত্মীয়রাও।

এদিকে পুলিশের অনুমান, খুনিরা খুব কাছ থেকে গুলি করে দেবাঞ্জনকে। এমনকী, তারা গাড়ির মধ্যেও থাকতে পারে বলে অনুমান।

আরও পড়ুন – রাজ্য পুলিশের নিরাপত্তাতেই যাদবপুরে রাজ্যপাল

spot_img

Related articles

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...

উন্নয়নের ভূয়সী প্রশংসা:  কলকাতা পুরসভার ইফতারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বধর্মের সমন্বয়

বাংলার সংস্কৃতিতে যে সহনশীলতা ও ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য ছিল, তা বাইরের শত্রুরা নষ্ট করার চেষ্টা করলেও তাতে যে...

চিপকে স্বস্তির জয়, ইডেনেই ‘কোয়ার্টার ফাইনাল’ সূর্যদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত(India)। বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় পেলে ভারত(India)...

শনিবার ‘চূড়ান্ত’ ভোটার তালিকা: থাকবে সব ভোটারের নাম

ইনিউমারেশন ফর্ম ফিলাপ। খসড়া তালিকা প্রকাশ। তালিকায় নাম থাকা না থাকার বিভ্রান্তি। সব হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...