Friday, June 26, 2026

অভিজিৎকে নিয়ে বেলাগাম মন্তব্য রাহুলের

Date:

Share post:

“কারও দ্বিতীয় স্ত্রী বিদেশি হলে তিনি নোবেল পাচ্ছেন। জানি না এটা নোবেল পাওয়ার জন্য বিশেষ কোনও ডিগ্রি কি না”। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল পাওয়া প্রসঙ্গে বেলাগাম মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার। \

এর আগে শুক্রবারই, রেলমন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বামপন্থা ঘেঁষা। ওঁর তত্ত্বকে ভারতের জনতা খারিজ করে দিয়েছে। রেলমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানাতে গিয়ে বেলাগাম মন্তব্য করলেন রাহুল সিনহা। এতদিন বিজেপি-র কর্মী, সমর্থকরা তাঁদের সোশ্যাল মিডিয়ার যে মিম পোস্ট করছিলেন, শুক্রবার সেটাই সাংবাদিক সামনে বলে ফেললেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। অভিজিতের নোবেল পাওয়া প্রসঙ্গে তিনি বললেন, “যাঁদের দ্বিতীয় স্ত্রী বিদেশী, তাঁরাই নোবেল পাচ্ছেন। আমি জানি না এটা নোবেল পাওয়ার জন্য বিশেষ কোনও ডিগ্রি কি না।” পীযূষ গোয়েলের বক্তব্যকে সমর্থন করে রাহুল বলেন, অর্থনীতিকে বামপন্থার রীতিতে চালাতে চান অভিজিতের মতো লোকেরা। এই মন্তব্য পরেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। রাহুলের কুকথার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল, বাম, কংগ্রেস সব পক্ষই।

আরও পড়ুন – অভিজিৎ বামপন্থী! পীযূষ গোয়েল বললেন, প্রত্যাখ্যাত ওঁর নীতি

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...