Saturday, May 2, 2026

শুধু রোজগার করতে নয়, দুঃস্থ, প্রতিবন্ধীদের পাশে দাঁড়তে টোটো চালায় তিনি

Date:

Share post:

সবে কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়েছেন সেখ রমজান। বাড়ি বীরভূমের সিউড়ি শহরের ১৭ নম্বর ওয়ার্ডের তালবোনা এলাকায়। পেশায় রমজান টোটো চালক। তাঁর বাবা রাজমিস্ত্রির কাজ করেন। তাঁর চার ভাই বোনের মধ্যে সবথেকে বড় সে। বাবার সঙ্গে সংসারের দায়িত্ব ভাগ করে নিতে বছরখানেক আগে টোটো চালানো শুরু করেন তিনি। তাঁর ওই কাজের সঙ্গে রীতিমতো সমাজসেবা করে চলেছেন তিনি। প্রতিবন্ধী, রোগী, দুঃস্থ অসহায় মানুষকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে তিনি কোন ভাড়া নেন না। তাঁর টোটোর গায়ে মোবাইল নম্বর সহ সেই সাহায্যের কথা লিখে দিয়েছেন তিনি। মাঝেমধ্যেই ফোন পেয়ে রোগীকে হাসপাতালে বা চিকিৎসকের কাছে তিনি পৌঁছে দেন। অন্য ভাড়া নিয়ে পথে চলতে চলতে কেউ প্রতিবন্ধী বা দুঃস্থ অসহায় মানুষ নজরে এলে তিনি তাঁর গাড়িতে তুলে নিয়ে তার ঠিকানায় দিয়ে আসেন। তাঁর এই সেবাকে কুর্নিশ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

সেখ রমজান বলেন, ‘যেদিন টোটো কিনে ছিলাম সেদিন মনস্থির করেছিলাম রাস্তায় গাড়ি বের করব শুধু নিজের রোজগারের জন্য নয় সমাজের জন্য কিছু করতে চাই। সেই মত আমি নিয়মিত রোগীদের পাশাপাশি দুস্থ অসহায় প্রতিবন্ধী মানুষদের বিনা পয়সায় তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি।’

Related articles

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...