Friday, June 19, 2026

গভীর রাতে ব্যাপক বোমাবাজিতে এলাকায় উত্তেজনা, কোথায় জানেন?

Date:

Share post:

মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের চাঁদমণি মাদ্রাসা মোড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। শুক্রবার গভীর রাতে এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। এলাকার তৃণমূল নেতাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা।

খবর পেয়ে রাতেই রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার হয়েছে। অভিযোগ, তৃণমূল পরিচালিত চাঁদমনি ১ গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে তৃণমূলের অন্দরে ব্যাপক গোলমাল রয়েছে। আগেও একাধিকবার এই ধরণের ঘটনা ঘটেছিল। কিন্তু গতকাল রাতে বোমাবাজির ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। চলছে পুলিশি টহলদারি।

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...