Sunday, April 19, 2026

দূরন্ত গতির ট্রেন, গাড়ির ভিতর সংজ্ঞাহীন ব্যক্তি, কীভাবে বাঁচালেন পুলিশ?

Date:

Share post:

দূরন্ত গতিতে ছূটে আসছে ট্রেন। লাইনের উপর গাড়ি। গাড়ির ভিতর এক ব্যক্তি। নিশ্চিত মৃত্যু। চোখে পড়ল টহল দেওয়া পুলিশকর্মীর। ছুটলেন হাতে টর্চ নিয়ে। বের করে আনলেন সেই ব্যক্তিকে। আর ভিডিও দেখে নেটিজেনরা ধন্য ধন্য করছেন সেই পুলিশকর্মীর। ভিডিও ভাইরাল।

না, ঘটনা মোটেই এ দেশের নয়। আমেরিকার ওয়াশিংটনের উটাহ হাইওয়েতে। ডিউটি ছিল। টহল দিচ্ছিলেন অফিসার রুবেল কোরিয়া। হঠাৎ দেখেন রেল লাইনের উপর একটি গাড়ি দাঁড়িয়ে। দূরে দেখতে পেলেন ট্রেনের আলো। কিছু না ভেবে জমি বেয়ে সোজা ট্রেন লাইনে। গাড়ি থেকে বেরিয়ে আসতে চালককে চেঁচিয়ে বলছেন। কিন্তু কোনও উচ্চবাচ্য নেই। গাড়ির দরজা খুলে দেখেন, গাড়ির উপর অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন এক তরুণ। তাকে টেনে বের করেই লাইনের ধারে দুজনে গড়াতে শুরু করলেন। রুবেলের কথায়, আমরা গড়াচ্ছি, কান ফাটানো একটা আওয়াজ। গাড়িটা ৩০ ফুট দূরে ছিটকে গেল। ১২৯ কিমি বেগে আসছিল। সামান্য এদিক ওদিক হলে দুজনেই বাঁচতাম না।

কীভাবে করলেন? রুবেল বললেন, জানি না, ঘোরের মধ্যে সবটা হয়ে গিয়েছে। উটাহ হাইওয়ে ভিডিওটি সামনে আনতেই প্রশংসায় ভেসে যান রুবেল। আর রুবেল বলেন, একজনকে বাঁচাতে পেরেছি, এটাই বড় কথা। উনি পরিবারের কাছে ফিরে যেতে পেরেছেন, এর চেয়ে আর বড় কথা কী হতে পারে!

আরও পড়ুন-শাস্ত্রীর দাদাগিরি বন্ধ, দল নির্বাচনে কোচ নয়, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সৌরভ

 

Related articles

‘অনন্তের দরজায়’, উৎপল সিনহার কলম

ভিনসেন্ট ভ্যান গগের আঁকা তৈলচিত্র ' অ্যাট ইটারনিটিস গেট ' ( At Eternity's Gate ) দেখেছেন আপনি ? দেখলে...

বৃষ্টি- হড়পা বানে বন্ধ দুধিয়া সেতু, দার্জিলিংয়ের সঙ্গে বিঘ্নিত সমতলের যোগাযোগ!

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পাহাড়। মেঘভাঙা বৃষ্টিতে (Cloud burst) উত্তরের একাধিক নদীতে জলস্তর বেড়েছে। সন্ধ্যার দিকে বালাসন নদীতে হড়পা...

ভোট প্রচারে আজ হাইভোল্টেজ নন্দীগ্রামে অভিষেক, দুপুরে পদযাত্রা পানিহাটিতে

বাংলার সিংহাসন দখলের লড়াইয়ের প্রথম দফা শুরু হতে আর মাত্র চার দিন বাকি। রবিবার ভোট প্রচারে এবারের নির্বাচনের...

সাতসকালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের বাড়িতে ED! 

ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যে বাড়ছে ইডির (ED) অতি সক্রিয়তা। রবিবারের সকালে কলকাতা পুলিশের (KP) ডেপুটি কমিশনার...