Monday, May 11, 2026

শুরু আইএসএল, অর্থসঙ্কট বাড়ছে, ভারতীয় ফুটবলও সেই তিমিরেই

Date:

Share post:

আজ শুরু হচ্ছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। উদ্বোধনী ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী এটিকে আর কেরল ব্লাস্টার্সের মধ্যে। আপাতত এটাই দেশের এক নম্বর লিগ। আইএসএলের জাঁকজমক পৃথিবীর যে কোনও লিগকে পাল্লা দিতে পারে। কিন্তু এতে দেশের ফুটবলের লাভ কতটা, সে প্রশ্ন উঠে গিয়েছে।

পুণে এবার আইএসএল থেকে সরে গিয়েছে। পুণে গিয়েছে হায়দরাবাদের হাতে। দিল্লি ডায়ানামোজ রাজধানী ছেড়ে ওড়িশায়। মূল কারন, আর্থিক সঙ্কট। কেউই এখন আর লাভের মুখ দেখছে না। উল্টে ক্ষতি বাড়ছে। প্রতি বছর প্রায় ৫০ কোটির কাছাকাছি ক্ষতি হচ্ছে। গত বছর পুণে ফুটবলারদের বেতন দিতে পারেনি। ডায়ানামোজ বেতন দিলেও খরচ কমাতে ওড়িশা চলে গিয়েছে। তাছাড়া স্থানীয় ক্লাবগুলো এই লিগে খেলতে না পারায় মাঠে দর্শকও সেভাবে হচ্ছে না। সম্প্রতি এএফসি দফতরে এক বৈঠকে ঠিক হয়, আই লিগ চ্যাম্পিয়ন খেলবে আইএসএলে আর আইএসএলের শেষতম দল যাবে আই লিগে। কিন্তু সেই পরিকল্পনা ২৯২৪-২৫ থেকে। অনেকের বক্তব্য ততদিন আইএসএল বেঁচে থাকলে হয়। আজ, আইএসএল শুরু হলেও আই লিগ অথৈ জলে। সূচি, টিভি সম্প্রচার, কিছুই ঠিক হয়নি। আর্থিক সঙ্কটে বহু ক্লাব বন্ধ হয়েছে। আইএসএল যাদের তারকা বলে সামনে আনছে তারা সকলেই আই লিগ থেকে উঠে আসা। আইএসএল কার্যত নতুন তারকা তৈরি করতেই পারেনি। তার বড় উদাহরণ জবি জাস্টিন। কেরলের এই খেলোয়াড় ইস্টবেঙ্গলে এসে ভারতীয় ফুটবলের তারকা। এবার এটিকোতে। চোখ ধাঁধানো নাম আইএসএলে বিগত দু’বছরে পাওয়া যায়নি। ফলে দুই টুর্নামেন্ট দেশের ফুটবলে খুব একটা কাজে লাগছে, বলা যায় না। ফেডারেশও খুব একটা নড়েচড়ে বসেনি।

ফলে আইএসএল আজ শুরু হলেও ক্লাব ও ভারতীয় ফুটবলের খুব একটা যে হেরফের হচ্ছে না, তা বলে দেওয়া যায়।

আরও পড়ুন-শাস্ত্রীর দাদাগিরি বন্ধ, দল নির্বাচনে কোচ নয়, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সৌরভ

 

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...