Friday, May 8, 2026

রাজ্যপালের দরবারে কংগ্রেস

Date:

Share post:

বাম, বিজেপির পরে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আভিযোগ জানাতে রাজ্যপালের কাছে দরবার কংগ্রেসের। সোমবার, বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, আবু হাসেম খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন। রাজ্যপালের সঙ্গে বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপ ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। তাঁর অভিযোগ, রাজ্যের সমালোচনা করলে শাস্তির মুখে পড়তে হচ্ছে। অথচ রাজ্য সরকার নিজেরাই অহরহ কেন্দ্রের কড়া সমালোচনা করে। এটা কোন ধরণের গণতন্ত্র? পরিস্থিতির পরিবর্তন না হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন – শহরে ফের বেপরোয়া চালক, এবার হন্ডা সিটি সজোরে ধাক্কা মারল বাইকে

Related articles

বিধানসভার ভোলবদল: গেরুয়া আলোয় সাজছে ভবন, খোলা হয়েছে বিদায়ীদের নামের ফলক

১৫ বছর পরে রাজ্য রাজনীতিতে পট পরিবর্তন। আর তার জেরেই ভোলবদল বিধানসভা ভবনের (West Bengal Assembly)! গেরুয়া আলোয়...

দক্ষিণে জোটে জট: বিজয়ের সরকার গঠনে পাশে দাঁড়ালো কংগ্রেস, বাম!

তামিলনাড়ুর নতুন সরকার গঠনে এবার জটিলতা কাটল। টানা দুবার রাজ্যপাল আরভি আরলেকারের কাছে তামিলনাড়ুতে সরকার গঠনের আবেদন জানিয়েছেন...

শপথের আগেই পরের নির্বাচনের টার্গেট সেট! শুভেন্দুর বক্তব্যে ‘কথা কম কাজ বেশি’র বার্তা

প্রত্যাশা মতোই শুভেন্দু অধিকারীর নাম বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে বাংলার পর্যবেক্ষক হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ...

৬৯৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ, লক্ষ্য এবার IIT

প্রত্যাশা ছিল প্রথম দশের মধ্যে থাকার, কিন্তু অভাবনীয় সাফল্যে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে চমকে দিল সিউড়ির...