Wednesday, May 20, 2026

বিশ্রাম নেবে কিনা, সেই সিদ্ধান্ত বিরাটের, জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ

Date:

Share post:

রেসের ঘোড়ার মতো ছুটছে টিম ইন্ডিয়া। তা সে টি-২০ হোক বা একদিনের ফরম্যাট বা টেস্ট সিরিজ, সবেতেই যেন সমান দক্ষ কোহলি ব্রিগেড। আজ, মঙ্গলবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকাক্বে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। দলকে সেই গত মার্চ মাস থেকে এক নাগাড়ে নেতৃত্ব দিচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম নিতে পারেন তিনি। আর এই বিষয়ে তাঁর সিদ্ধান্তই শেষ কথা, এমনটা জানিয়েছেন সদ্য বিসিসিআইয়ের সভাপতি হওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিরাট বিশ্রাম নেবেন কিনা, সেই বিষয়ে তাঁর সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে বলে জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘আমি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ২৪ অক্টোবর বিরাটের সঙ্গে দেখা করব। ও দলের অধিনায়ক। তাই ও চাইলে কোনও খেলায় বিশ্রাম নিতেই পারে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ ওর।’ প্রসঙ্গত, ২৪ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার জন্য ভারতের দল ঘোষণা করবেন নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ।

আরও পড়ুন – হোয়াইট ওয়াশ প্রোটিয়রা

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...