Saturday, June 20, 2026

প্রার্থী চোর-ডাকাত হলেও বিজেপিকেই ভোট দিন, বললেন ঝাড়খণ্ড সাংসদ

Date:

Share post:

“চোর-ডাকাত, অপরাধী, প্রতিবন্ধী যাই হোক, ভোট দিন বিজেপি প্রার্থীদেরই”।
অবলীলায় এ কথা বলে দিলেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত বিজেপি প্রার্থীকে সমর্থন করা উচিত। প্রার্থী যেমনই হোক,তা নিয়ে না ভাবতে দলীয় কর্মীদের কার্যত নির্দেশ দিলেন এই সাংসদ।

ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন আসন্ন। চলতি বছরের শেষের দিকে নভেম্বর-ডিসেম্বরে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। দেওয়ালির পরই দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

আরও পড়ুন – মুহূর্তের মধ্যেই ধসে গেল ফুটপাতের একটি অংশ, দেখুন সেই রোমহর্ষক ভিডিও

ভোট প্রচারে দেওঘর জেলার জামতাড়ায় এক কর্মিসভায় যান নিশিকান্ত। সেখানে ভাষণে তিনি বলেন, ‘‘আপনাদের অনুরোধ করতে চাই যে বিজেপি যাঁকেই প্রার্থী করুক না কেন, তা তিনি প্রতিবন্ধী, চোর-ডাকাত বা এক জন দুষ্ট লোক হলেও, আমরা তাঁকেই সমর্থন করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা অমিত শাহ বা মুখ্যমন্ত্রী রঘুবর দাসের ওপর আমাদের পুরোপুরি আস্থা থাকা উচিত। তাঁদের বাছাই করা প্রার্থীদেরই জয়ী করতে হবে”। দলীয় কর্মীদের কাছে এ ধরনের বক্তব্যের যুক্তিও দিয়েছেন তিনি। বলেছেন, “সব সময় মনে রাখবেন, বিজেপি দুর্নীতিপরায়ণ দল নয়। ফলে এই দলের কেন্দ্রীয় নেতৃত্বের বাছাই সর্বদাই সঠিক।’’
এ ধরনের বিতর্কিত মন্তব্যের পর বিরোধীদের তোপের মুখে পড়েছেন ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিকান্ত।
পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে দেখে

সাংসদ পরে জানিয়েছেন, আসলে রূপক অর্থেই এই মন্তব্য করেছেন তিনি। কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কখনওই ভুল লোককে প্রার্থী করেন না। নিজের মন্তব্যের যতই সাফাই দিন বিজেপি সাংসদ, তা মানতে নারাজ বিরোধী দলের নেতা হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের মুক্তিমোর্চার নেতা হেমন্ত এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘ওই বিজেপি সাংসদের অসংসদীয় মনোভাবই ফুটে উঠেছে। তাঁর এই মন্তব্যে বিজেপির অন্দরের ভয় আর হতাশার প্রতিফলন ঘটেছে। বিজেপি চোর-ডাকাতকে প্রার্থী করে আমাদের ঘরে আরও লুঠপাট করতে চাইছে।”

আরও পড়ুন – এবার চাম্পাহাটির বাজি বাজার কাঁপাচ্ছে ডেয়ারি মিল্ক, হ্যাপি বার্থডে, ক্যাডবেরি!

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...