Sunday, April 19, 2026

মোদির দফতরে এক কোটি চিঠি পাঠাবে বঙ্গ-বিজেপি!

Date:

Share post:

আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রীর দফতর ভরে যাবে প্রায় কোটিখানেক চিঠিতে। আর প্রধানমন্ত্রীকে এই চিঠি-বিড়ম্বনায় ফেলছেন তাঁরই দলের পশ্চিমবঙ্গের সহকর্মীরা। নাগরিকত্ব বিল পাসের দাবিতেই এই চিঠি পাঠাচ্ছে বঙ্গ বিজেপি। রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, নির্দেশ অবশ্যই দলের সভাপতি অমিত শাহর। সংসদের শীতকালীন অধিবেশনের আগেই দলের সভাপতির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে তৈরি বিজেপি। সায়ন্তন জানান, লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মহিলা মোর্চা একাই ২০-২৫ লক্ষ চিঠি পাঠানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। সায়ন্তন জানান, শরণার্থীদের যাতে নাগরিকত্ব পেতে কোনও অসুবিধা না হয়, সেই কারনে প্রতিদিন শরণার্থীদের দিয়ে এক লক্ষ চিঠি পাঠানো হবে। নভেম্বরে সাংগঠনিক নির্বাচন শেষ হয়ে গেলেই এই চিঠি-অভিযানে নামবে বিজেপি।

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...