Friday, June 26, 2026

গুলিবিদ্ধি একই পরিবারের ৭ জন, আটক ১

Date:

Share post:

দীপাবলির আলোর রোশনাইয়ের মধ্যেই অন্ধকার নামল দক্ষিণ ২৪ পরগনার রাঘবপুরের হাজরা পরিবারে। পরিবারের ৭ সদস্যকে গুলি করল দুষ্কৃতীরা। ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, সিপিএম সমর্থক রথীন হাজরার পরিবারের উপরে হামলা চালান তৃণমূল নেতা মৃন্ময় হাজরা। তবে, পুলিশ সূত্রে খবর, শুধু রাজনৈতিক মতবিরোধই নয়, দুই পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদও রয়েছে। ঘটনায় মৃন্ময়ের ভাই মলয় হাজরাকে আটক করেছে পুলিশ। তবে এখনও পলাতক অভিযুক্ত মৃন্ময়।

যদিও ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মৃণ্ময়ের বাবা আদিত্য হাজরা। তাঁর মতে, রাজনৈতিক সমস্যা নয়, নিজেদের মধ্যে মারামারি করেছে ওই পরিবারের সদস্যরা। তবে, আক্রান্তদের অভিযোগ, রথীন হাজরার ছেলে তন্ময়কে তুল নিয়ে যান মৃন্ময় ও তাঁর অনুগামীরা। তাঁকে মারধর করা হয়। পরিবারের অন্যরা তন্ময়কে বাঁচাতে গেলে গুলি চালাতে শুরু করেন মৃন্ময়। তখনই বাকিরা আহত হন। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

আরও পড়ুন – তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম ৮

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...