Wednesday, May 13, 2026

BIG BREAKING: ফের মেট্রো বিভ্রাট, লাইনে দেখা গিয়েছে আগুনের ফুলকি

Date:

Share post:

দীপাবলির রেষ কাটেনি এখনও। তার মধ্যেই ফের মেট্রোয় বিপত্তি। সপ্তাহের শুরুর দিন আজ। তাই সোমবার স্বাভাবতই কাজের ব্যস্ততা বেশি। আর এমন ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট। মেট্রোর লাইনে দেখা মেলে আগুনের ফুলকি। যার ফলে আপাতত পরিষেবা ব্যাহত। ফলে সপ্তাহের শুরুতেই ভোগান্তির সগিকার হতে হল যাত্রীদের।

জানা গিয়েছে, সোমবার বেলা ১২.৪৫ মিনিট নাগাদ রবীন্দ্র সদন স্টেশনে যখন আপ লাইনে ট্রেন আসে, তখনই লাইনে আগুনের ফুলকি দেখা যায়। ফলে ট্রেন থামিয়ে দেওয়া হয় তড়িঘড়ি। তারপর ওই মেট্রো থেকে সকল যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে কী থেকে লাইনে ওই আগুন দেখা গিয়েছে, তা এখনও জানা যায়নি। আপাতত নোয়াপাড়া থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলছে। আর ওদিকে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলছে। কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে, তা জানা যায়নি।

আরও পড়ুন – কালী প্রতিমা বিসর্জনের জন্য চক্ররেল চলাচলে নিয়ন্ত্রণ

প্রায়শই মেট্রো বিপত্তির জেরে অসন্তুষ্ট নিত্যযাত্রীরা। বেশ কয়েকজন যাত্রীদের অভিযোগ, হঠাৎ প্ল্যাটফর্ম চত্বর ধোঁয়ায় ঢেকে যায়। মেট্রো কর্তৃপক্ষের এই গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে। সব মিলিয়ে বড় সড় দুর্ঘটনা এড়ানো গেলেও প্রায় মেট্রোর এই নাজেহাল পরিস্থিততে ক্ষুব্ধ আম জনতা।

আরও পড়ুন – কালীপুজোতে ঝকঝকে রোদ, দেখে নিন ভাইফোঁটাতে কেমন থাকবে আকাশের মেজাজ

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...