Thursday, June 18, 2026

বামন পাকিস্তানের চাঁদে হাত দেওয়ার শখ! মিসাইল হানার হুমকি!

Date:

Share post:

বামন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ গেল না পাকিস্তানের। আর দেশের প্রধানমন্ত্রী ইমরান খান যে সেনার হাতের পুতুল, তা বারবার প্রমাণিত হচ্ছে তাঁর নির্বাক থাকার প্র‍্যাকটিসে। তবে এবার সীমা ছাড়িয়ে গেলেন ইমরান সরকারের মন্ত্রী আলি আমিন গান্ডাপুর। এই মন্ত্রী আবার কাশ্মীর, গিলগিট, বালুচিস্তানের দায়িত্বে। সেই মন্ত্রী বলছেন কিনা, কাশ্মীর নিয়ে পাকিস্তান শেষ দেখে ছাড়বে। কিন্তু যদি যুদ্ধ হয়, তাহলে শুধু ভারতে নয়, ভারতকে সমর্থনকারী দেশগুলির দিকেও মিসাইল হানা চালাবে পাকিস্তান। আলি আমিনের এই বক্তব্য ট্যুইট করেছে সে দেশেরই সাংবাদিক নায়লা ইনায়েত। রাষ্ট্রসঙ্ঘে বক্তব্য রাখতে গিয়ে পাক প্রধানমন্ত্রী হুমকি দিয়ে বলেছিলেন, দুটি পরমাণু শক্তিধর দেশ যখন যুদ্ধ করে তখন অনেক কিছুই ঘটে যেতে পারে। এ যেন তার রেপ্লিকা। নয়াদিল্লি অবশ্য এসব হুমকির বালখিল্যতাকে উপেক্ষাই করে চলেছে।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...