Thursday, May 7, 2026

নিহত শ্রমিকদের পরিবারের পাশে মমতা

Date:

Share post:

উপত্যাকায় রক্তাক্ত আপেল বাগান। মঙ্গলবার, কুলগ্রামের কাটারসুতে একটি ক্যাম্পে কর্মরত শ্রমিকদের অপহরণ করে খুন করে জঙ্গিরা। ঘটনা মৃত ৫ শ্রমিক মুর্শিদাবাদের সাগরদিঘির ব্রাহ্মণীর বাসিন্দা। আহত শ্রমিকও একই জেলার। ভয়ঙ্কর ওই হত্যালীলায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে মমতা লেখেন,“কাশ্মীরে বর্বরোচিত হত্যার ঘটনায় আমি স্তম্ভিত। নিহতরা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা। কোনও রকম শোকবার্তাই নিহতদের পরিবারের বেদনা কমাতে পারবে না। নিহতদের পরিবারগুলিকে সবরকম সাহায্য করা হবে।”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও।

আরও পড়ুন-“রেল বোর্ড প্রতারণা” কাণ্ডে সিট গড়ছে কলকাতা পুলিশ, বেকায়দায় মুকুল

 

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...