Thursday, May 7, 2026

‘কোনও বাঙালি মারা যায়নি’ বললেন দিলীপ

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গিদের হাতে নিহত মুর্শিদাবাদের পাঁচ শ্রমিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ কাশ্মীরের কুলগামের কাটারসুতে ৫ শ্রমিককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়ে ১ শ্রমিক চিকিৎসাধীন। কাশ্মীরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সফরের দিনই এই ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে কাশ্মীরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। এরই মধ্যে খড়গপুরে দাঁড়িয়ে এক সাংবাদিকের উত্তরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বললেন, ‘কোনও বাঙালি মারা যায়নি। যাঁরা মারা গিয়েছেন তাঁরা শ্রমিক। ওখানে আরও অনেকে মারা গিয়েছে। পাকিস্তানের মদতে সেখানে উগ্রপন্থা চলছে। আমাদের সেনা ও সরকার কাজ করছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’

আরও পড়ুন-হরিয়ানায় বিজেপিকে সমর্থনের বিনিময়ে সবাই চাইছে মন্ত্রিত্ব!

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...