Wednesday, June 17, 2026

EXCLUSIVE: অন্য জেলে মির্জাকে স্থানান্তরের আবেদন তাঁর আইনজীবীদের

Date:

Share post:

প্রেসিডেন্সি জেলে তাঁর সঙ্গে অন্যায় হচ্ছে, এই মর্মে ব্যাঙ্কশাল কোর্টের সিবিআই বিশেষ আদালতে অভিযোগ করলেন আইপিএস এসএমএইচ মির্জার আইনজীবীরা। আদালতকে তাঁরা জানান, মির্জা একজন প্রথমসারির পুলিশকর্তা। আইপিএস অফিসার। কিন্তু জেলের মধ্যে তার বিরুদ্ধে অন্যায় হচ্ছে।

অসুস্থ মির্জার মাক্স খুলে নেওয়া হচ্ছে। সময়মতো প্রয়োজনীয় ওষুধ তাঁর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না। এমনকি খাবারের গুণগতমান খুব খারাপ। এই অবস্থায় তাঁদের মক্কেল আরও অসুস্থ হয়ে পড়ছেন। সুতরাং, প্রেসিডেন্সি জেল থেকে স্থানান্তরিত করে অন্য কোনও জেলে রাখা হোক মির্জাকে। এই আবেদন শোনার পর বিচারক জানান, এটা আদালতের এক্তিয়ারভুক্ত বিষয় নয়। এই সিদ্ধান্ত নিতে পারে জেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন – BREAKING: জামিনের আবেদন খারিজ, নারদ মামলায় ফের জেল হেফাজত মির্জার

এরপরই জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানান মির্জার আইনজীবীরা। তাঁদের আরও অভিযোগ, যেহেতু আইপিএস মির্জা এখন অসুস্থ এবং মেন্টাল ট্রমার মধ্যে রয়েছেন, তাই পরিবারের লোকের সঙ্গে তাঁকে যেন একটু বেশি দেখা করতে দেওয়া হয়। সাধারণত বন্দিদের সঙ্গে সপ্তাহে একবার করে দেখা করতে দেওয়া তাদের পরিবারের লোককে। সেক্ষেত্রে মির্জার সঙ্গে সপ্তাহে তিনদিন দেখা করতে দেওয়ার আবেদন করা হয় আদালতের কাছে। মির্জার আইনজীবীদের দাবি, তিনদিন না হলেও আদালত অতিরিক্ত একদিন দেখা করতে দেওয়ার নির্দেশ দিয়েছিল, যদিও তা মানতে নারাজ জেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন – শেষরক্ষা হল না, মৃত্যু হল জঙ্গি হামলায় আহত ষষ্ঠ শ্রমিকের

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...