Saturday, April 18, 2026

শপথ নিলেন জম্মু-কাশ্মীর ও লাদাখের ২ উপরাজ্যপাল

Date:

Share post:

আর রাজ্যে নয়, বৃহস্পতিবার থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে মানচিত্রে এল জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে দেশের মোট রাজ্য ২৮, কেন্দ্রশাসিত অঞ্চল ৯।

বৃহস্পতিবার, এক অনাড়ম্বর অনুষ্ঠানে জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তলের সামনে জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল হিসেবে শপথ নিলেন জি সি মুর্মু। লাদাখের উপ রাজ্যপাল পদে শপথ নিয়েছেন রাধাকৃষ্ণ মাথুর। সেইসঙ্গে জম্মু কাশ্মীর থেকে প্রত্যাহার করা হল রাষ্ট্রপতি শাসন। লাদাখে কোনও বিধানসভা না থাকলেও, জম্মু কাশ্মীরে বিধানসভা থাকবে। লাদাখ সরাসরি নিয়ন্ত্রণ করবে কেন্দ্র।

পূর্বঘোষণা মতো বুধবার মধ্যরাত থেকেই রাজ্যের মর্যাদা হারাল জম্মু-কাশ্মীর। জঙ্গি হানার আশঙ্কায় উপত্যকা জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা। তবে, উৎসবের আমেজ লাদাখে।

আরও পড়ুন – “ওনার চলে যাওয়া বড় ক্ষতি”, গুরুদাস দাশগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ রাজ্যপালের

Related articles

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...